ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

১০ টাকা নিয়ে তর্কাতর্কি, ব্যবসায়ীর মাথায় আঘাত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার করিমের বটতলা বাজারে মাত্র ১০ টাকা নিয়ে কাঁচামাল বহনের লেবার তর্কাতর্কি করে ব্যবসায়ীর মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করেছে। লেবার মো. বাবুল শেখকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছে। তিনি পৌরসভার রায়পুর গ্রামের মৃত আব্দুল ওহাব শেখের ছেলে।

বুধবার বেলা সাড়ে এগারোটায় পৌরসভার পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন করিমের বটতলা কাঁচা বাজার এ ঘটনা ঘটেছে।

আহত কাঁচামাল ব্যবসায়ী আলমগীর বিশ্বাসকে মারাত্মক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সাধারণ চিকিৎসা দেয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সেখান থেকে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন জরুরী বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা হক রুম্পা। তিনি বলেন, মাথায় আঘাতে হাড় ফেটে গিয়েছে।

প্রতক্ষ্যদর্শী আল-আমিন বলেন, আলমগীর বিশ্বাসের কাঁচামালের দোকানের পাশে আমার ভাইয়ের কাঁচামাল দোকান। আমি পান আনতে দোকানে যায়। তখন দেখি কাঁচামাল বহনের লেবার মো. বাবুল শেখ মাল বহনের ১০ টাকা আনতে আলমগীর বিশ্বাসের দোকানে গেল দু’জনের তর্কাতর্কি হয়। পরে কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করে মারাত্মক আহত করে। ব্যবসায়ী বর্তমান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কি হবে এখনো বলা যাচ্ছে না।

বোয়ালমারী থানার পরিদর্শক ( ওসি তদন্ত) মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে অবরুদ্ধ অবস্থায় বাবুল নামে এক লেবারকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। আহত কাঁচামাল ব্যবসায়ীকে ঢাকা নেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অবশেষে রেলের লাগেজ ভ্যানে যাত্রী বহনের পরিকল্পনা

error: Content is protected !!

১০ টাকা নিয়ে তর্কাতর্কি, ব্যবসায়ীর মাথায় আঘাত

আপডেট টাইম : ০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :