ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হুমায়ুন কবিরের অপসারণ না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনে নামছে ফরিদপুরের সাংবাদিকরা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক হুমায়ুন কবিরের অপসারণ না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনে নামছে ফরিদপুরের সাংবাদিকরা। ফরিদপুর প্রেসক্লাবের ‌উদ্যোগে ৭২ ঘন্টা ‌আল্টিমেটাম ‌পরবর্তী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ শুক্রবার ‌ রাতে  ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলের সঞ্চালনায় উক্ত সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, ‌ফরিদপুর মেডিকেল কলেজের পরিচালক হুমায়ুন কবিরের অপসারণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচির ঘোষণা।
সভায় জানানো হয় ফরিদপুর মেডিকেল কলেজের চিকিৎসা সেবার নামে রোগীদের সাথে নিয়মিতভাবে হয়রানি করা হচ্ছে।
স্বাস্থ্য সেবার মান প্রতিনিয়ত খারাপ হচ্ছে। এভাবে চলতে দেয়া যায় না। তাই স্বাস্থ্য সেবার উন্নতি কল্পে এই আন্দোলনে ফরিদপুরের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এতে জানানো হয় মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক হুমায়ুন কবিরের ‌ অপসরন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। এরই অংশ হিসেবে  আগামী রবিবার বেলা বারোটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের  ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য নাজিম বাঁকাউল, বিকে শিকদার সজল, আলিমুজ্জামান রনি, এস এম মনিরুজ্জামান, মাসুদুর রহমান তরুণ, জাহিদুল ইসলাম ইভু, শেখ মফিজুর রহমান শিপন। এ সময় প্রেস ক্লাবের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

error: Content is protected !!

হুমায়ুন কবিরের অপসারণ না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলনে নামছে ফরিদপুরের সাংবাদিকরা

আপডেট টাইম : ০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :