ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মহম্মদপুরে দু'পক্ষের সংঘর্ষ

হাত বোমা নিক্ষেপ, আহত-২০, বাড়িঘর ভাঙচুর লুটপাট, আটক-৩

মুরাদ হোসেন:

মাগুরার মহম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত, বাড়ীঘর ভাংচুর, লুটপাট এবং বেশ কয়েকটি হাতবোমা নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুন) উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের চরযশোবন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় অহিদ (৩০), মাহাবুর রহমান (৩৫), কুদ্দুস মোল্লা ( ৪৫), পান্নু মিয়া (৪৮), শহিদ মোল্লা (৪০)কে ঢাকা মেডিকেল এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুত্র জানায়, জমিতে কাজ করার জন্য কাজের লোক ঠিক করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ টি বাড়িঘর ভাংচুর, হাতবোমা নিক্ষেপসহ লুটপাট করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেছেন মহম্মদপুর থানা পুলিশ।

সুত্র আরো জানায়, চর যশোবন্তপুর গ্রামে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুদ্দুস মোল্যা ও সাহেব মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে সাহেব মোল্যার দুই জন সমর্থককে কুদ্দুস মোল্যা কামলা নিয়েছিল। কিন্তু তারা কাজ করতে গেলে তাদেরকে কাজে নেবে না বলে জানিয়ে দেয়। বিষয়টি সাহেব মোল্যাকে জানালে কুদ্দুসকে ডেকে এনে পান্নুর বাড়িতে আটকিয়ে মারধর করে।

পরে কুদ্দুস মোল্যা বের হয়ে জালাল মোল্যা ছেলে দুলালের বাড়িতে আশ্রয় নেয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি তবে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

মহম্মদপুরে দু'পক্ষের সংঘর্ষ

হাত বোমা নিক্ষেপ, আহত-২০, বাড়িঘর ভাঙচুর লুটপাট, আটক-৩

আপডেট টাইম : ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :