ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হাতিয়া উপজেলায় ১১ দফা দাবিতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ

দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, হাতিয়ার নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত সমাজ প্রতিষ্ঠাসহ ১১ দফা দাবিতে গণ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদ চত্বরে এ গণ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর ও পীর সাহেব চরমোনাই, মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান এবং ইসলামী আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারি এইচ.এম. কাউছার আহমাদ। আরও বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন এবং ইসলামী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়ালী উল্যাহ।

এ সময়, সমাবেশস্থলসহ আশপাশের এলাকা লোকারণ্য হয়ে ওঠে। ইসলামী আন্দোলনের সমর্থকরা বিভিন্ন অঞ্চল থেকে মিছিল করে সমাবেশে যোগ দেন। বক্তারা তাদের ১১ দফা দাবির প্রতি গুরুত্বারোপ করে বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার করতে হবে এবং হাতিয়া দ্বীপের নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা আরও বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হাতিয়া গড়ে তুলতে হবে এবং ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া, ছাত্র রাজনীতি বন্ধের বিরোধিতা করেন বক্তারা।

ইসলামী যুব আন্দোলন হাতিয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ বেলাল হোসাইনের সঞ্চালনায় সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র হাতিয়া থানা দক্ষিণ শাখার সভাপতি মাও. নূরুল ইসলাম শরীফ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী দলকে ব্যবহার করে বিএনপি বারবার ক্ষমতায় এসেছে এবং অন্যান্য দলও একই কাজ করেছে। আমরা পরগাছা হিসেবে ব্যবহৃত হয়ে আসছি, কিন্তু এটা আর হতে দেওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পর যখন দেশের শাসনব্যবস্থা ভেঙে পড়েছিল, তখন আমরাই অন্যান্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা দিয়েছি, যা আনন্দবাজার পত্রিকায় ছবি সহ প্রকাশ হয়েছে। যারা বলেন ইসলামী আন্দোলনকে ভোট দিলে ভিন্ন ধর্মের লোকেরা শান্তিতে বসবাস করতে পারবে না, এটা একেবারে ভুল।”

গণ সমাবেশের আলোচনা শেষে সন্ধ্যার পর ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

error: Content is protected !!

হাতিয়া উপজেলায় ১১ দফা দাবিতে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ

আপডেট টাইম : ১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :