দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
২৪৬
বার পঠিত
হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নেয়। লঘুচাপটি নিম্নচাপে রূপ নেয়ার পর থেকে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মেঘনা নদী উত্তাল হতে শুরু করে। নদীতে জোয়ারের পানি বাড়তে শুরু করে। পরিস্থিতি বিবেচনায় হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিল্টন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকার মিশু নামে একজন বলেন, ‘হাতিয়ার ঘাটে স্পিডবোট ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃষ্টির মধ্যেও কিছু ট্রলার চলাচল করেছিল। কিন্তু আজ নদীর অবস্থা বেশ খারাপ। তাই সকাল থেকে ছোট-বড় সব ধরনের যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে।’ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিল্টন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। আরও পড়ুনঃ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার সভা অনুষ্ঠিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিল্টন চাকমা বলেন, ‘বিভিন্ন ঘাট থেকে মোবাইলে লোকজন ট্রলার ডুবির ঘটনা জানাচ্ছেন। আমরাও খোঁজ-খবর নিচ্ছি। ডুবে যাওয়া ট্রলারগুলোর অনেক জেলে নিখোঁজ রয়েছেন বলে ফিরে আসা জেলেরা জানিয়েছেন। নিখোঁজ জেলেদের বিস্তারিত জানতে এরই মধ্যে নৌ পুলিশ ও কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নেয়। লঘুচাপটি নিম্নচাপে রূপ নেয়ার পর থেকে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মেঘনা নদী উত্তাল হতে শুরু করে। নদীতে জোয়ারের পানি বাড়তে শুরু করে। পরিস্থিতি বিবেচনায় হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিল্টন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।
হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকার মিশু নামে একজন বলেন, ‘হাতিয়ার ঘাটে স্পিডবোট ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃষ্টির মধ্যেও কিছু ট্রলার চলাচল করেছিল। কিন্তু আজ নদীর অবস্থা বেশ খারাপ। তাই সকাল থেকে ছোট-বড় সব ধরনের যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ রয়েছে।’
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে নোয়াখালীর হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিল্টন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিল্টন চাকমা বলেন, ‘বিভিন্ন ঘাট থেকে মোবাইলে লোকজন ট্রলার ডুবির ঘটনা জানাচ্ছেন। আমরাও খোঁজ-খবর নিচ্ছি। ডুবে যাওয়া ট্রলারগুলোর অনেক জেলে নিখোঁজ রয়েছেন বলে ফিরে আসা জেলেরা জানিয়েছেন। নিখোঁজ জেলেদের বিস্তারিত জানতে এরই মধ্যে নৌ পুলিশ ও কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’