ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হাটবাড়ীয়ায় হাইকোর্টের রায় অগ্রাহ্য করে জমি দখল

রাজবাড়ী জেলা সদরের খানগঞ্জ  ইউনিয়নের হাটবাড়ী এলাকায়  মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে জমি দখল করেছে একদল দূর্বত্ত। দখলের সময় দুর্বৃত্তরা কৃষকের পাকা গমে আগুন দিয়েছে বলেও অভিযোগ উঠেছে।  শুক্রবার সকালে এই ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকের নাম আলামিন  ওরফে মন্টু (৫৫)। সে হাটবাড়ীয়া গ্রামের ছকির উদ্দিনের ছেলে।
আলামিন  ওরফে মন্টু জানায়, সে দরিদ্র কৃষক। জেলা সদরের হাটবাড়ী মৌজার  ৪২৫ নং খতিয়ানের  ৪৯ নং দাগের ৫৭ শতাংশ, খোশবাড়ী মৌজার ২২৯, ২৭৮, ২৭৯, ৩১৪ নং খতিয়ানের ৪৯৯, ৫৩১, ৫০৪, ৫২২, ৫২৩, ৫২৪, ৫২৫, ৫২৬, ৫৩০ নং দাগের ২৪০ শতাংশ  এবং ঘুঘুশাইল মৌজার ১৬, ৬৬, ৬৭, ৬৯ নং খতিয়ানের ১০, ১৫, ১৬, ১৭, ২৭, ২৩, ২৫, ১৪, ৪৮, ৪৯, ৫০, ৫১ ও ৪৪ নং দাগের ২৩২ শতাংশ  জমি তার পৈতৃিক ও ক্রয়কৃত।
ইতিপূর্বে জমি সমূহ নিয়ে হাইকোর্টে একটি মামলাও ছিলো। ইতিমধ্যে হাইকোর্টের মামলাটির আমার পক্ষে রায় হয়েছে।  সেই অনুযায়ী দেওয়ানী কার্যবিধি আইনের ২০ অর্ডার ৬ ও ৭ নং রুল অনুসারে রাজবাড়ী জেলা বিজ্ঞ আদালত আমার জমি পরিমাপ করে বুঝে দেয়।
এরই মাঝে  শুক্রবার সকালে  হারুন, মামুন, সূর্য, রমজান, বারেক, আফজাল, সজিব, আইনদ্দিন, জহির ও লালচাদ সহ ৩০/৪০ জন দুর্বত্ত আমার জমিতে প্রবেশ করে বপনকৃত ফসল ভাংচুর ও পাকা গমে আগুন জ্বালিয়ে দেয়। দেশি অস্ত্র সজ্জিত এই দুর্বত্তরা আমার বাড়ীর মেয়েদের জীবন নাশের ভয় দেখায়।
আলামিনের মেয়ে জান্নাতী জানায়, দুর্বত্তরা আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তারা আমার মেরে ফেলার হুমকি দেয়।
এ ব্যাপারে আলামিন ওরফে মন্টু রাজবাড়ী সদর থানায় অভিযোগ দায়ের করেছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা

error: Content is protected !!

হাটবাড়ীয়ায় হাইকোর্টের রায় অগ্রাহ্য করে জমি দখল

আপডেট টাইম : ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :