ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হরতালের সমর্থনে ফরিদপুর জেলা বাম গনতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত

তফসিল ঘোষনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পথসভা করেছে বাম গণতান্ত্রিক জোট।
কেন্দ্রীয় কমিটি কর্তৃক আহূত আধা বেলা  হরতালের সমর্থনে বৃহস্পতিবার সকাল আটটায় উক্ত কর্মসূচি পালন করে সংগঠনটি। ফরিদপুর জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রফিকুজ্জামান লায়েকের সভাপতিত্বে  শহরের জনতা ব্যাংকের মোড় হতে একটি বিক্ষোভ মিছিল  শুরু হয়ে শহরের প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আরম্ভস্থলে এসে শেষ হয় । এখানে সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, জেলা রিকসা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন,  জেলা যুব ইউনিয়নের  সাধারণ সম্পাদক ইমদাদ মিয়া, ফরিদপুর  জেলা সিপিবি’র  সম্পাদক মন্ডলির সদস্য বেলায়েত হোসেন, জেলা কমিটির সদস্য আশরাফুল আলম বাবু।
সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা বলেন জনমতকে উপেক্ষা করে ‌ নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করেছে। তাই এ নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এই সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন  অনুষ্ঠিত হবে না।  বক্তারা বাম গণতান্ত্রিক জোট কর্তৃক আহূত আধা বেলা হরতাল সফল করার জন্য  নেতাকর্মীসহ সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

হরতালের সমর্থনে ফরিদপুর জেলা বাম গনতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :