ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার পর স্ত্রী আটক

ফরিদপুরের মধুখালীতে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেছে তার স্ত্রী। আহত ওই স্বামীকে ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে পুলিশ এ ঘটনায় জড়িত ওই নারীকে থানায় আটক করে রেখেছে।
মধুখালী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা মহল্লায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাড়াখোলার মৃত আ. সাত্তার বিশ্বাসের সন্তান ইলেক্ট্রিশিয়ান রাসেল বিশ্বাসের (৫৫) ৩য় স্ত্রী টুটু খাতুন (৬০)। অভাবের কারণে রাসেলের আগের দুই স্ত্রী তাকে ত্যাগ করে। এরপর সে তার চেয়ে বয়সে বড় কামালদিয়া গ্রামের টুটু খাতুনকে বিয়ে করেন। তারা নিঃসন্তান দম্পতি ছিলেন।
রাসেলের ছোট ভাই তোফাজ্জেল বিশ্বাস তোতা (৪০) বলেন, বৃহস্পতিবার রাত ১০টার পর তার ভাইয়ের ঘর থেকে গোঙানোর আওয়াজ পেয়ে দেখেন তার ভাইয়ের পুরুষাঙ্গ কেটে রক্ত বের হচ্ছে। এরপর তারা স্থানীয় মেম্বারকে খবর দেন।
মধুখালী পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলার আনিসুর রহমান লিটন জানান, খবর পেয়ে ২ টার দিকে তিনি ঘটনাস্থলে যান এবং আহত রাসেলকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদে টুটু খাতুন স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার কথা স্বীকার করেন। পরে পুলিশ ডেকে তাকে সোপর্দ করা হয়।
এদিকে হাসপাতালের কর্তব্যরক চিকিৎসকরা জানান, রাসেলের পুরুষাঙ্গের দুই-তৃতিয়াংশ কেটে গেছে। তার অবস্থা গুরুতর।
মধুখালী থানার এসআই অজয় বালা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে খবর পেয়ে পুলিশ রাসেলকে হাসপাতালে পাঠায় এবং তার স্ত্রী টুটু খাতুনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কেউ থানায় মামলা করেনি বলে তিনি জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এক ভ্রমণকণ্যার ভয় জয় করে পৃথিবী দেখা | তাঁHER কথা | পর্ব–০৭

error: Content is protected !!

স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার পর স্ত্রী আটক

আপডেট টাইম : ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
সাইদা আক্তার ইমা, স্টাফ রিপোর্টার, ফরিদপুরঃ :
ফরিদপুরের মধুখালীতে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেছে তার স্ত্রী। আহত ওই স্বামীকে ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে পুলিশ এ ঘটনায় জড়িত ওই নারীকে থানায় আটক করে রেখেছে।
মধুখালী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা মহল্লায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাড়াখোলার মৃত আ. সাত্তার বিশ্বাসের সন্তান ইলেক্ট্রিশিয়ান রাসেল বিশ্বাসের (৫৫) ৩য় স্ত্রী টুটু খাতুন (৬০)। অভাবের কারণে রাসেলের আগের দুই স্ত্রী তাকে ত্যাগ করে। এরপর সে তার চেয়ে বয়সে বড় কামালদিয়া গ্রামের টুটু খাতুনকে বিয়ে করেন। তারা নিঃসন্তান দম্পতি ছিলেন।
রাসেলের ছোট ভাই তোফাজ্জেল বিশ্বাস তোতা (৪০) বলেন, বৃহস্পতিবার রাত ১০টার পর তার ভাইয়ের ঘর থেকে গোঙানোর আওয়াজ পেয়ে দেখেন তার ভাইয়ের পুরুষাঙ্গ কেটে রক্ত বের হচ্ছে। এরপর তারা স্থানীয় মেম্বারকে খবর দেন।
মধুখালী পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলার আনিসুর রহমান লিটন জানান, খবর পেয়ে ২ টার দিকে তিনি ঘটনাস্থলে যান এবং আহত রাসেলকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদে টুটু খাতুন স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার কথা স্বীকার করেন। পরে পুলিশ ডেকে তাকে সোপর্দ করা হয়।
আরও পড়ুনঃ পাংশায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা