আপডেট টাইম :
০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
২৫১
বার পঠিত
স্বল্প সময়ের মধ্যে খুন মামলার আসামীকে গ্রেফতার করায় আইজিপি অর্থ পুরস্কার পেল নড়াইল জেলা পুলিশ
নড়াইলের কালিয়া উপজেলার কালডাংগা গ্রামে ১৬ জানুয়ারি ২০২৩ ইয়াছিন মোল্যা(২২) নামের এক যুবক নিখোঁজ হয়। সে বন্ধুদের সাথে নড়াইল সদর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে মেলা দেখতে যাওয়ার উদ্দেশ্যে বের হলে হত্যাকাণ্ডের শিকার হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মাত্র ১২ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু ও ছিনতাই হওয়া মৃতের ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করে। এরূপ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নড়াইল জেলা পুলিশকে অর্থ পুরস্কার প্রদান করেন বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম(বার), পিপিএম মহোদয়। আরও পড়ুনঃ সাংবাদিক পর্যবেক্ষকদের বাধা দিলে ২-৭ বছরের জেল আজ ৩০ মার্চ (বৃহস্পতিবার) বিকালে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন অভিযানে মূল ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের নিকট এ অর্থ পুরস্কার হস্তান্তর করেন। পুলিশ সুপার মহোদয়ের নিকট থেকে অর্থ পুরস্কার গ্রহণ করেনমোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মোঃ সাজেদুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, এসআই(নিঃ) সাইফুল ইসলাম, এএসআই(নিঃ) জামিরুল ইসলাম এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কনস্টেবল মোঃ সোহান হাসান।
নড়াইলের কালিয়া উপজেলার কালডাংগা গ্রামে ১৬ জানুয়ারি ২০২৩ ইয়াছিন মোল্যা(২২) নামের এক যুবক নিখোঁজ হয়। সে বন্ধুদের সাথে নড়াইল সদর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে মেলা দেখতে যাওয়ার উদ্দেশ্যে বের হলে হত্যাকাণ্ডের শিকার হয়।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মাত্র ১২ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু ও ছিনতাই হওয়া মৃতের ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করে।
এরূপ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নড়াইল জেলা পুলিশকে অর্থ পুরস্কার প্রদান করেন বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম(বার), পিপিএম মহোদয়।
আজ ৩০ মার্চ (বৃহস্পতিবার) বিকালে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন অভিযানে মূল ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের নিকট এ অর্থ পুরস্কার হস্তান্তর করেন। পুলিশ সুপার মহোদয়ের নিকট থেকে অর্থ পুরস্কার গ্রহণ করেনমোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মোঃ সাজেদুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, এসআই(নিঃ) সাইফুল ইসলাম, এএসআই(নিঃ) জামিরুল ইসলাম এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কনস্টেবল মোঃ সোহান হাসান।