ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

স্বপ্ন নয় বাস্তবে বিশ্বাস করে বিএনপি ফ্যামিলি কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী জাহিদ হোসেন

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ

‘স্বপ্ন নয় বাস্তব’ বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্য দেশের ১৩ টি উপজেলার ১৫ টি ইউনিয়নে পাইলটিং প্রোগ্রাম হিসেবে শুরু হয়েছে সরকারি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। আজ রাজধানীর কড়াইল বস্তিতে সরকারি ভাবে অনুষ্ঠানিক উদ্বোধন করেন আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই পাইলটিং প্রোগ্রামের অংশ হিসেবে দিনাজপুর-৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন তাঁর নিজ উপজেলা নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

মঙ্গলবার ১০ই মার্চ বিকালে নবাবগঞ্জের ১ নং জয়পুর ইউনিয়নের বেলরডাঙ্গা ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

মাননীয় মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন জানান, বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি স্বপ্ন নয় বাস্তব-এ বিশ্বাস করে। দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি প্রতিশ্রুতি ১ মাসের মধ্যে বাস্তবায়ন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমান সরকারের আগামী ৪ বছরের মধ্যে সারাদেশে ৫০ থেকে ৮০ লক্ষ পরিবার ফ্যামিলি কার্ড পাবে এবং পর্যায়ক্রমে মোট সাড়ে ৪ কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে ইনশাআল্লাহ!

তিনি স্পষ্ট করে বলেন, ফ্যামিলি কার্ডের জন্য কোনো টাকা দিতে হয় না এবং এ নিয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। কার্ড সংগ্রহের জন্য সরকারি কর্মকর্তারা জনগণের বাড়িতে যাবেন এবং তৈরি শেষে কার্ড উপকারভোগীর বাড়িতেই পৌঁছে দেওয়া হবে।

নবাবগঞ্জের জয়পুর ইউনিয়নের এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল

error: Content is protected !!

স্বপ্ন নয় বাস্তবে বিশ্বাস করে বিএনপি ফ্যামিলি কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী জাহিদ হোসেন

আপডেট টাইম : ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, প্রতিনিধি, (হাকিমপুর) দিনাজপুর :