ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি: ডা. আব্দুল আহাদ

আসাদুর হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর)

বুধবার (২৫ নভেম্বর) দিনাজপুরের ফুলবাড়ীতে স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও দিনাজপুর-৫ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. আব্দুল আহাদ জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে এককভাবে প্রার্থী দেবে।

তিনি বলেন, আগামী ২০২৭ সালে দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের ওপর নির্ভর না করে প্রতিটি উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নগুলোতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রার্থী দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের রক্তস্নাত চেতনা থেকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—সেই দলের একজন কর্মী ও নেতা হিসেবে রয়েছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে ২০২৬ সালের এই সময়ে দেশ গভীর জাতীয় সংকটের মুখোমুখি।

তিনি অভিযোগ করে বলেন, সাবেক ফ্যাসিবাদী শক্তি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এটি শুধু দলীয় প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং বিদেশি আধিপত্যবাদের মদদে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নস্যাৎ করার গভীর ষড়যন্ত্র।

তিনি আরও বলেন, জুলাইয়ের প্রজন্ম রাজপথ ছেড়ে যায়নি; ফ্যাসিবাদী শক্তির যেকোনো আস্ফালনকে তারা রাজপথেই রুখে দিতে প্রস্তুত রয়েছে।

আগামী স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নে এককভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূলের মানুষের প্রকৃত ক্ষমতায়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে নতুন নেতৃত্ব এবং বিকল্প রাজনৈতিক শক্তির বিকল্প নেই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

বড় বোন শাবনাজকে নিয়ে মজার এক বিভ্রান্তির কথা জানালেন মৌ

error: Content is protected !!

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি: ডা. আব্দুল আহাদ

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :