ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মোহনপুরে দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ ও একটিকে জরিমানা

তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় অপর একটি ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

এ দিন অভিযানে কেশরহাট পৌর এলাকার মরগার বিলে একরামুলের মালিকানাধীন জেস্টার ব্রিকস এবং মৌগাছি ইউনিয়নের (ইউপি) ধামিনপাড়া এলাকায় সোহাগের মালিকানাধীন বিআরবি ব্রিকসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে স্কেভেটর দিয়ে ভাটা দুটির কিলন ও ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনি ভেঙে দেওয়া হয়।

এ ছাড়াও কেশরহাট পৌর এলাকার মরগার বিলে আমজাদ হোসেনের মালিকানাধীন মেসার্স এএমএম ব্রিকসকে চার লাখ টাকা জরিমানা এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কবির হোসেন।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, এপিবিএন এবং বিদ্যুৎ বিভাগের প্রতিনিধিরা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, ১২০ ফুট স্থায়ী চিমনিবিশিষ্ট ইটভাটা এবং কাঠ পুড়িয়ে ইট প্রস্তুতকারী অবৈধ ভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

হাজতখানায় যুবলীগ নেতার সঙ্গে সাক্ষাতের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

error: Content is protected !!

মোহনপুরে দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ ও একটিকে জরিমানা

আপডেট টাইম : ১২ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :