ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুরে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের দুর্বার নেটওয়ার্ক ও নারী পক্ষের উদ্যোগে ‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’ প্রতিপাদ্য সামনে রেখে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে কর্মসূচি পালিত হয়েছে।

২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নারী পক্ষ ও দুর্বার নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

আজ বুধবার বিকেলে শহরের দক্ষিণ কালীবাড়ি কলেজ রোডে অবস্থিত সেবা বুটিক শপে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারী পক্ষ ও দুর্বার নেটওয়ার্কের সভাপতি ফারজানা মোরশেদ মিতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ, অধ্যাপিকা সবিতা বৈরাগী, মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক আনোয়ারা বেগম ও অ্যাডভোকেট অর্চনা দাস। অনুষ্ঠানের লিখিত বক্তব্য পাঠ করেন বর্ষা। বক্তব্য রাখেন দুর্বার নেটওয়ার্কের জেলা প্রতিনিধি মনোয়ারা বেগম, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক ডিউবি শিকদার নাসরিন বেগম, সুখী আক্তার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সীমা আক্তার এবং অন্যান্য নারী নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নারীর প্রতি সামাজিক অবিচার, অন্যায় ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারী যেন ঘরে, বাইরে ও অনলাইন প্ল্যাটফর্মে নিরাপদে চলাফেরা ও মতপ্রকাশ করতে পারেন, তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তারা নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নারীর অধিকার ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সরকারকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

error: Content is protected !!

ফরিদপুরে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

আপডেট টাইম : ২৩ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :