ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সোনামসজিদ সীমান্তে বিদেশী পিস্তল-গুলিসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বিদেশী পিস্তল ও গুলিসহ কমল আলী (৩৮) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি রাজশাহীর বোয়ালিয়ার হেতেম খাঁ ছোট মসজিদ এলাকার মৃত আলী হোসেনের ছেলে। শুক্রবার (২৬ মে) রাতে রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ভারত হতে সোনামসজিদ সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অস্ত্র নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে গমন করবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির কয়লাবাড়ি টোল প্লাজা এলাকায় অভিযান চালায়।

এ সময় একটি সিএনজি গাড়ি তল্লাশী করে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলিসহ কমলকে আটক করে। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটক ব্যক্তি ও অস্ত্র গোলাবারুদ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

তিনি বলেন, মাদক ও অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

তাং- ২৭-০৫-২৩

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাজেক পর্যটন কেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ

error: Content is protected !!

সোনামসজিদ সীমান্তে বিদেশী পিস্তল-গুলিসহ যুবক আটক

আপডেট টাইম : ০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :