ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সুইজারল্যান্ড আওয়ামী লীগের জাতীয় গণহত্যা দিবস পালন

যথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর্যের সাথে ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস পালন করেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ। সংগঠনের জেনেভাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অস্থায়ী মিনার স্থাপন করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতি জমাদার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন তেলাওয়াত, গিতা পাঠ ও ত্রিপিটক পাঠ করা হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সুইজারল্যান্ড আওয়ামী লীগের উপস্থিত নেতৃবৃন্দ মোমবাতি প্রজ্জ্বলন ও মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত সকলেই ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। ১৯৭১ সালের বিভীষিকাময় এইদিন শেষে মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালীদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারপর ৯ মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা।

আলোচনা সভায় দিবসের ইতিহাস নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, মোহাম্মদ আকবর আলী, সাংগঠনিক সম্পাদক গৌরিচরন সসীম, সমাজ কল্যান সম্পাদক সমিরন বড়ুয়া জিশু, ফুয়াদ হাসান, তারেক আল মাহমুদ প্রমুখ।

এ সময় বক্তাগণ ২৫শে মার্চের গণহত্যা কে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ২৫ মার্চ কাল রাত্রির সকল শহীদসহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদ, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ সম্ভ্রম হারা মা বোন, দেশ-জাতি-ভাষার জন্য জানা-অজানা যারা আত্মত্যাগ করেছেন ও শহীদ হয়েছেন তাদের সবার আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বক্তাগণ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

সুইজারল্যান্ড আওয়ামী লীগের জাতীয় গণহত্যা দিবস পালন

আপডেট টাইম : ০৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো :