ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সিরাজগঞ্জে হালকা শীতে বেড়েছে চিতই পিঠার কদর

বরাত আলী তালুকদার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শীতের হালকা আমেজ পড়তেই সিরাজগঞ্জে বেড়েছে চিতই পিঠার কদর। গরম গরম পিঠার সঙ্গে সরিষা, ধনেপাতা, শুটকি ও কাঁচামরিচ-পেঁয়াজের ভর্তা। পিঠাও রয়েছে দুই ধরনের—সাধারণ চিতই ও ঝাল চিতই। ১০ টাকার পিঠার সঙ্গে বাহারি ভর্তার স্বাদ নিতে সকাল-সন্ধ্যায় ভিড় করছেন নানা বয়সী মানুষ।

সিরাজগঞ্জ জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে শুরু করে গ্রামের হাটবাজারেও দেখা মিলছে চিতই পিঠার ছোট ছোট দোকান। ভোরের আলো ফোটার পর কিংবা সন্ধ্যা নামতেই বসে এসব পিঠার আয়োজন। কোনো দোকানে একাধিক খোলায় বা পাতিলে একের পর এক পিঠা তৈরি করছেন বিক্রেতারা। এরপরও অনেক সময় ক্রেতাদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

চিতই পিঠার রয়েছে আলাদা দুই ধরনের স্বাদ ও বৈশিষ্ট্য। একটি সাধারণ চিতই পিঠা, যা লবণ মিশিয়ে তৈরি করা হয় এবং দেখতে সাদা রঙের। অন্যটি ঝাল চিতই পিঠা, যা সাধারণত হলুদ রঙের হয়ে থাকে। ক্রেতারা নিজেদের পছন্দ অনুযায়ী বেছে নিচ্ছেন দুই ধরনের পিঠা। প্রতিটি পিঠা বিক্রি হচ্ছে ১০ টাকায়। এর সঙ্গে একটি ডিম নিলে দাম পড়ছে ৩০ টাকা।

পিঠার সঙ্গে পরিবেশন করা হচ্ছে বাড়িতে তৈরি বিভিন্ন ধরনের মুখরোচক ভর্তা। এর মধ্যে রয়েছে সরিষা, ধনেপাতা, শুটকি এবং কাঁচামরিচ-পেঁয়াজের ভর্তা। হালকা শীতের সন্ধ্যায় ধোঁয়া ওঠা গরম পিঠার সঙ্গে ঝাল ঝাল ভর্তার স্বাদ নিতে দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। কেউ দাঁড়িয়ে পিঠা খাচ্ছেন, আবার কেউ পরিচিতজনদের সঙ্গে আড্ডা দিতে দিতে উপভোগ করছেন এই খাবার।

চিতই পিঠা বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, প্রতিটি পিঠা ১০ টাকা করে বিক্রি করি। ডিম ছাড়াই বেশির ভাগ মানুষ পিঠা খান। হাটের দিন বিক্রি বেশি হয়। তবে অন্যান্য দিনেও সন্ধ্যায় মানুষ আড্ডা দিতে দিতে পিঠা খেতে আসেন।

স্থানীয় কৃষক রফিক আলী বলেন, সন্ধ্যায় ক্ষুধা লাগে। তখন ১০ টাকার একটি চিতই পিঠা খেয়ে সঙ্গে ৫ টাকার একটি লাল চা পান করি। এতেই ক্ষুধা মিট যায়। পিঠা খেতেও বেশ সুস্বাদু। দাম কম, আবার স্বাদও ভালো।

পিঠা খেতে আসা আরেক ক্রেতা বলেন, শীতের সময় গরম গরম চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা। বিশেষ করে সরিষা ও শুটকি ভর্তা দিয়ে খেতে ভালো লাগে। দুই ধরনের পিঠা থাকায় পছন্দমতো খাওয়ার সুযোগ রয়েছে।

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে চিতই পিঠার চাহিদাও আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। আর কম দামে গরম পিঠা, বাহারি ভর্তা ও এক কাপ লাল চায়ের স্বাদ নিতে সন্ধ্যার আড্ডায় এসব দোকান হয়ে উঠছে স্থানীয় মানুষের পরিচিত এক মিলনস্থল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

অগ্নিসন্ত্রাস ঠেকাতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

error: Content is protected !!

সিরাজগঞ্জে হালকা শীতে বেড়েছে চিতই পিঠার কদর

আপডেট টাইম : ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :