ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সিংড়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমন ধান নিয়ে বিপাকে কৃষকেরা

স্টাফ রিপোর্টার, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়া উপজেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমন ধান নিয়ে বিপake পড়েছেন কৃষকেরা। হঠাৎ দুই দিনের বৃষ্টিতে কেটে রাখা আমন ধান জমিতে পানি জমে তলিয়ে গেছে। এতে পাকা ধান কাটা শুরু করতে পারছেন না তারা। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষকেরা। পাকা ধান ঘরে তোলার আগেই বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার শুকাশ, ডাহিয়া ও ইটালি ইউনিয়নের বিভিন্ন মাঠে কেটে রাখা আমন ধান বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। কোথাও ধানের গোছা পানির নিচে, আবার কোথাও কাটা ধান জমিতেই পড়ে আছে। ফলে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের।

উপজেলার শ্রীকোল গ্রামের কৃষক মো. আব্দুল হক বলেন, ‘জমিতে ধান পেকে গিয়েছিল। আবহাওয়ার খবরে বৃষ্টির আশঙ্কা থাকায় দ্রুত ধান ঘরে তোলার জন্য শ্রমিকদের বেশি টাকা দিয়ে ধান কাটাচ্ছিলাম। আমার মোট ১০ বিঘা জমির মধ্যে ৪ বিঘা জমির ধান ঘরে তুলতে পেরেছি। কিন্তু বাকি ৬ বিঘা জমির ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। হঠাৎ বৃষ্টি হওয়ায় আর ধান ঘরে তুলতে পারিনি।’

ডাহিয়া ইউনিয়নের আশরাফুল ও নুরুল ইসলাম বলেন, ‘ধান পেকে গেছে কিন্তু এই দুর্যোগের কারণে ধানকাটা শুরু করতে পারছি না। আবহাওয়া দ্রুত ভালো না হলে জমির ধান ক্ষতিগ্রস্ত হবে।’

স্থানীয় কৃষকদের আশঙ্কা, আবহাওয়া দ্রুত উন্নতি এবং সময়মতো ধান কাটতে না পারলে ফসলের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তারা।

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ‘উপজেলায় প্রায় ২৩ হাজার ৬১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তার মধ্যে ৪ হাজার ২৫০ হেক্টর জমির ধান কর্তন হয়েছে। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়াতে কয়েকটি ইউনিয়নের কিছু জমিতে পানি জমে যাওয়ায় কৃষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে দু’একদিনের মধ্যে আবহাওয়া ঠিক হয়ে যাবে। তাতে কৃষকদের তেমন ক্ষতি হবে না।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

অগ্নিসন্ত্রাস ঠেকাতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

error: Content is protected !!

সিংড়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমন ধান নিয়ে বিপাকে কৃষকেরা

আপডেট টাইম : ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :