দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
সালন্দর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন সহকারী অধ্যাপক খুরশীদ আলম সরকার
জসীমউদ্দিন ইতি: ঠাকুরগাঁওয়ের সালন্দর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহকারী অধ্যাপক মো. খুরশীদ আলম সরকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৭১তম সভার সিদ্ধান্ত এবং প্রজ্ঞাপন অনুযায়ী, সালন্দর কলেজ থেকে প্রেরিত তিনজন শিক্ষকের প্যানেলের মধ্য থেকে মো. খুরশীদ আলম সরকারকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ এ আদেশ জারি করেন। এ-সংক্রান্ত অফিসিয়াল চিঠি সালন্দর কলেজের গভর্নিং বডির সভাপতির কাছে পাঠানো হয়েছে এবং অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে সালন্দর কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
জসীমউদ্দিন ইতি:
ঠাকুরগাঁওয়ের সালন্দর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহকারী অধ্যাপক মো. খুরশীদ আলম সরকার।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৭১তম সভার সিদ্ধান্ত এবং প্রজ্ঞাপন অনুযায়ী, সালন্দর কলেজ থেকে প্রেরিত তিনজন শিক্ষকের প্যানেলের মধ্য থেকে মো. খুরশীদ আলম সরকারকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদ এ আদেশ জারি করেন।
এ-সংক্রান্ত অফিসিয়াল চিঠি সালন্দর কলেজের গভর্নিং বডির সভাপতির কাছে পাঠানো হয়েছে এবং অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।
নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে সালন্দর কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।