ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় ৭০ গ্রামপুলিশ পেল বাইসাইকেল

করোনাভাইরাস মহামারীর সময়ে কাজের গতি বাড়াতে ফরিদপুরের সালথায় কর্মরত ৭০ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল ও বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে তাদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু প্রমুখ।

অতিথিরা গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেলসহ অন্যান্য উপকরণ তুলে দেন। পরে ইউএনও মোহাম্মাদ হাসিব সরকার জানান, গ্রাম পুলিশ সদস্যরা সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাদের চলাচল ও কাজের গতি বাড়াতে বাইসাইকেল, পোশাকসহ বিভিন্ন সরঞ্জামাদি দেয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

সালথায় ৭০ গ্রামপুলিশ পেল বাইসাইকেল

আপডেট টাইম : ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :