ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় সংঘর্ষে ভাংচুর ঠেকাতে গিয়ে ৭০ বছরের বৃদ্ধা হাসপাতালে মৃত্যুশয্যায়

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের দেওয়ালীকান্দা গ্রামে দুপক্ষের সংঘর্ষে নিজের ঘর ভাংচুর ও লুটপাট ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালের বিছানায় কার্তাচ্ছে ৭০ বছরের বৃদ্ধা জরিনা বেগম। আহত জরিনা বেগম ওই গ্রামের আব্দুস ছাত্তার শেখ এর স্ত্রী। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, গত সোমবার (৮আগষ্ট) রাতে দেওয়ালীকান্দা গ্রামে গ্রাম্য দুদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান সাইনের সমর্থক মজিবুর ফকির ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম এর সমর্থক সাহেব মাতুব্বরের সাথে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে বিরোধ চলছিলো। এর জের ধরে সোমবার রাতে মজিবুর ফকিরের সমর্থক নান্নু মোল্ল্যা ঢাকা থেকে বাড়ি আসলে তার উপর হামলা করে প্রতিপক্ষ সাহেব মাতুব্বরের সমর্থকেরা।

নান্নু মোল্লা অভিযোগ করে বলেন,আমি ঢাকায় থাকি, ব্যবসা বানিজ্য করি বাড়ি তেমন একটা থাকি না। গত সোমবার বাড়িতে আসলে সাহেব মাতুব্বর এর হুকুমে ইউসুব মোল্লা, বাচ্চু মোল্লা, লিটু মোল্লাসহ ২০/৩০ জন লোক আমার বাড়ি হামলা করে। বাড়িঘর ভাংচুর, লুটপাট করে টাকা পয়সা, পেঁয়াজ, পাট, টিভি নিয়ে যায়। এসময় আমার মা ও স্ত্রী ঠেকাতে গেলে তাদের মারধর করে। এসময় তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি বলেন এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছি।

অপরদিকে সাহেব মাতুব্বর অভিযোগ অস্বীকার করে বলেন, এই মারামারি বা সংঘর্ষ দলীয় কোন ব্যাপার না। নান্নু মোল্লার ফুফাতো ভাই, ইউসু মোল্লা ও বাচ্চু মোল্লা তাদের পারিবারিক ঝামেলা এটা। এখানে আমার হুকুম দেওয়ার কোন বিষয় না। যদি কেউ বলে থাকে তা মিথ্যা ও ভিত্তিহীন। আর তাছাড়া উভয়েরই বাড়িঘর ভাংচুর ও লুটপাট হয়েছে। উভয়েই ক্ষতিগ্রস্ত।

আরও পড়ুনঃ বোয়ালমারীতে রেল রক্ষা কমিটির নতুন কর্মসূচি ঘোষণা

এব্যাপারে সালথা থানার এস আই আনিচুর রহমান বলেন, এব্যাপারে দুই পক্ষ দুটি অভিযোগ করেছেন, তদন্ত চলছে উভয় পক্ষেরই বাড়িঘর ভাংচুর হয়েছে। একপক্ষের দুজন হাসপাতালে চিকিৎসারত আছে। আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষেধাজ্ঞার মধ্যেও ধরা হচ্ছে ইলিশ, সরকারি সহায়তা পাননি কোনো জেলে

error: Content is protected !!

সালথায় সংঘর্ষে ভাংচুর ঠেকাতে গিয়ে ৭০ বছরের বৃদ্ধা হাসপাতালে মৃত্যুশয্যায়

আপডেট টাইম : ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :