ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আসাদ শেখ (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আসাদ উপজেলার খারদিয়া গ্রামের হাসেম শেখের ছেলে বলে জানা যায়।

বৃহস্পতিবার (২৬ মে) ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) সুমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (২৫ মে) দিনগত রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে একই ঘটনায় গত ৫ মে সিরাজুল ইসলাম (২৭) নামে একজন নিহত হয়। নিহত সিরাজুল উপজেলার খারদিয়া ঠাকুরপাড়া এলাকার ইশারত মোল্যার ছেলে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার যদুনন্দী ইউপি চেয়ারম্যান মো. রফিক মোল্যার সমর্থক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সংঘর্ষে আলমগীর মিয়ার সমর্থক সিরাজুল ইসলাম নামে একজন নিহত হয়।

আরও পড়ুনঃ নগরকান্দায় গৃহবধূ ধর্ষন চেষ্টার অভিযোগ

পরে বুধবার ( ২৫ মে) দিবাগত রাতে একই ঘটনায় ইউপি চেয়ারম্যান রফিক মোল্লার সমর্থক আসাদ শেখ নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৫ মে ফরিদপুর সালথা উপজেলার খারদিয়া এলাকায় স্থানীয় চেয়ারম্যান রফিক মোল্যা ও আওয়ামী লীগ নেতা আলমগীর মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

তখন অতর্কিত হামলায় সিরাজুল ইসলাম নামে একজন নিহত হয়। পরে বুধবার (২৫ মে) দিনগত রাত সাড়ে ৮ টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসাদ শেখ নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক থাকার প্রমাণ আছে

error: Content is protected !!

সালথায় সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু

আপডেট টাইম : ০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :