ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় ভ্যানচালক হত্যার রহস্য উৎঘাটন, গ্রেফতার ৫

ফরিদপুরের সালথায় লাভলু ফকির (৪০) নামের এক ভ্যান চালককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছে থেকে ভ্যানটির অংশবিশেষও উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস কনফারেন্সর মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: তরিকুল ইসলাম।
আটককৃতরা হলেন, ফরিদপুরের সালথার মীরকান্দি গ্রামের মোফাজ্জেল ফকিরের ছেলে হাতেম ফকির (৩০), একই গ্রামের কুদ্দুছ মীরের ছেলে মিলন মীর (২৫) ও ভুট্টো মাতুব্বরের ছেলে সোহাগ মাতুব্বর (২২) এবং জেলার সালথার দক্ষিণ আটঘর গ্রামের তাজু গাজীর ছেলে ওহিদ গাজী (৩২) ও পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার সুগন্ধি গ্রামের আকুব্বর খাঁনের ছেলে আজিজুল খাঁন (২৬)।
আটককৃতদের কাছে থেকে ছিনতাই হওয়া ভ্যানটির বিভিন্ন অংশবিশেষও উদ্ধার করা হয়। আটককৃতরা ভ্যান চালক লাভলু ফকিরকে হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে বলে পুলিশ প্রেস ব্রিফিংয়ে দাবী করেন।
পুলিশ জানায়, ফরিদপুর পুলিশ সুপারের নির্দেশনায় নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সালথা থানার অফিসার ইনচার্জের কৌশলগত নেতৃত্বে তথ্য প্রযুক্তির ব্যবহার ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে কাজ শুরু করে।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমানসহ সালথা থানার একটি চৌকস টিম হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে ধারাবাহিকভাবে কাজ করে। এরই ফলশ্রুতিতে তদন্তে প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার (১৬ আগস্ট) বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই আসামীদেরকে আটক করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সালথা থানার এস,আই মো: মিজানুর রহমান বলেন, আমরা আটককৃত পাঁচ জনকে আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর কোর্টে প্রেরণ করেছি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসিকুজ্জামান বলেন, আককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। এরা একটি চক্রের মাধ্যমে বিভিন্ন সময়ে অপরাধ সংঘটিত করে আসছে।
নগরকান্দা-সালথা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: সুমিনুর রহমান বলেন, আমরা উক্ত ঘটনায় পাঁচ জন আসামীকে আটক করতে সক্ষম হয়েছি। এছাড়া এ ঘটনার সাথে আরো কয়েকজন জড়িত থাকার তথ্য পেয়েছি। তাদেরও দ্রুত আটক করতে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, গত সোমবার (৯ আগস্ট) ফরিদপুরের সালথার মীরকান্দি নামক এলাকায় লাভলু ফকির নামের এক ভ্যানচালকে হত্যা করে ভ্যান ছিনতাই করে দুর্বৃত্তরা। পরের দিন মঙ্গলবার ওই ভ্যান চালকের লাশ উদ্ধার করে সালথা থানা পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ আগস্ট) লাভলু ফকিরের স্ত্রী সালথা থানায় একটি এজাহার দায়ের করে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামিয়ে আনল পিএসজি

error: Content is protected !!

সালথায় ভ্যানচালক হত্যার রহস্য উৎঘাটন, গ্রেফতার ৫

আপডেট টাইম : ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :