ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের বাড়িতে গভীর রাতে হামলার অভিযোগ

ফরিদপুরের সালথায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জালাল মোল্যা নামে এক কৃষকের বাড়িতে গভীর রাতে হামলা চালিয়ে দুটি ঘর ভেঙ্গে প্রায় ৫০ মণ পেঁয়াজ লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে তার প্রতিবেশীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গট্টি ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার দুপুরে সালথা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জালাল মোল্যা অভিযোগ করে বলেন- জমিজমা নিয়ে প্রতিবেশী মো. গহুর মোল্যার ছেলে তুহিন মোল্যা ও তৌকির মোল্যার সাথে আমার বিরোধ চলছিল। বিরোধের জেরধরে বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে হঠাৎ তুহিন আর তৌকির (৩০-৪০)লোকজন নিয়ে অতর্কিতভাবে আমার বাড়িতে হামলা চালায়। তারা আমার দুটি পেঁয়াজ রাখার ঘর ভেঙ্গে ফেলে।

পরে ঘরে থাকা ৫০ থেকে ৫৫ মণ পেঁয়াজও লুট করে নিয়ে যায়। হামলা ঠেকাতে গিয়ে ওই রাতে আমার দুই মেয়ে মিনারা আক্তার, তানিয়া আক্তার ও পুত্রবধু খাদিজা বেগম আহত হন। তাদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ বোয়ালমারীতে প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

এ বিষয় অভিযুক্ত তুহিন বলেন, আমার দশ শতাংশ জমি ওরা দখল করে রেখেছে, এটা নিয়েই আমাদের সাথে বিরোধ। হামলার কথা স্বীকার করে বলেন, হামলা করে ভুল করেছি ভবিষ্যতে এমনটি আর করবো না।

কৃষক জালাল মোল্যার বাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন- খবর পেয়ে ওই রাতেই পুলিশ পাঠিয়ে পরিবেশ শান্ত করা হয়। এ ঘটনায় জালালের ছেলে খোকন মোল্যা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ্য করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি রুজু করে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এক ভ্রমণকণ্যার ভয় জয় করে পৃথিবী দেখা | তাঁHER কথা | পর্ব–০৭

error: Content is protected !!

সালথায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের বাড়িতে গভীর রাতে হামলার অভিযোগ

আপডেট টাইম : ০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :