ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল মাদরাসা ছাত্রীঃ বর-কনের পিতাকে জরিমানা

ফরিদপুরের সালথায় এক মাদরাসা ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করেছেন উপজেলা প্রশাসন। আজ শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের একটি গ্রামে অভিযান চালিয়ে এ বিয়ে বন্ধ করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সালাহউদ্দীন আইয়ূবী। পাশাপাশি বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে বর ও কনের পিতাকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার বিল মাহমুদপুর এলাকার এক তরুণের সাথে ১৭ বছর বয়সি ওই মাদরাসা ছাত্রীর বিয়ে ঠিক হয়েছিল। বর-কনের উভয় পক্ষের সম্মতিতে শুক্রবার দুপুরে বিবাহ সম্পন্ন করার দিন ধার্য করা হয়। সে অনুযারী কনের পক্ষ বিয়ের আয়োজন করেন।

খবর পেয়ে বিকেলে উপজেলা প্রশাসন বিয়ে বাড়িতে হাজির হয়ে বিয়েটি বন্ধ করে দেয়।

উপজেলা সরকারী কমিশনার (ভুমি) মো. সালাহউদ্দীন আইয়ূবী বলেন, ওই ছাত্রীর বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে। এ সময় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুয়ায়ী কনের পিতাকে ৫০ হাজার ও বরের পিতাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

তিনি আরো বলেন, বাল্যবিবাহ দেশ ও জাতির জন্য অভিশাপ। সুতরাং বাল্যবিবাহ নিরোধকল্পে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ব্যালন ডি’অরের আগমুহূর্তে কী সিদ্ধান্ত নিলেন এমবাপ্পে

error: Content is protected !!

সালথায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল মাদরাসা ছাত্রীঃ বর-কনের পিতাকে জরিমানা

আপডেট টাইম : ০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :