ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে সোনাপুর সড়কের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা বাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক মোল্লা ও ব্যবস্থাপনায় বিশিষ্ট ব্যবসায়ী, ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিএনপি নেতা ছরোয়ার হোসেন।

মিছিলটি ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য হাবিব, মনির হোসেন মোল্য, সাহাদাৎ, লিয়াকত হোসেন, জালাল মেম্বর, মোশারেফ মাতুব্বর, ফজলু মাতুব্বর, শাহজাহান মাতুব্বর, আজিজুর রহমান, যুবদল নেতা বেলায়েত হোসেন, হাবিব মাতুব্বরসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, আপনারা নিষিদ্ধ দল, কেন আপনারা গোপালগঞ্জে নৈরাজ্য সৃষ্টি করছেন, কেন সাধারণ মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছেন। আমরা অনেক সহ্য করেছি, আর নয়। এখন আমরা রাজপথ দখলে রেখেছি, আপনাদের এই নৈরাজ্যের দাঁতভাঙা জবাব দেব। তাই হুঁশিয়ার হয়ে যান, এই বাংলার মাটিতে আপনাদের রাজনীতি করার অধিকার নাই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

সড়কবিহীন দুই সেতু পড়ে আছে ৩ বছর

error: Content is protected !!

সালথায় নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :