ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় ডেঙ্গুতে প্রাণ গেল আরোও এক যুবকের

-প্রতীকী ছবি।

ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরের সালথার মো. ইমরান মোল্যা (৩০) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (০৮ অক্টোবর) সকালে ফরিদপুরের সিভিল সার্জন অফিস থেকে গণমাধ্যমকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। ইমরান উপজেলার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের মো. সালাম মোল্যার ছেলে।

এর আগে শনিবার (০৭ অক্টোবর) রাত ৮ টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শুক্রবার রাত ১০ টার দিকে মো. ইমরান মোল্যা নামে এক যুবক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮ টার দিকে মারা যান তিনি।

এদিকে, ফরিদপুর সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২’শ ৯৩ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭’শ ৯১ জন।

সিভিল সার্জন জানান, ফরিদপুরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৭১ জন রোগী। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৪’শ ৩৮ জন। এর মধ্যে ১৩ হাজার ৫’শ ৭৬ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৯১ জন রোগী।

উল্লেখ্য, কয়েকদিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে শাহ আলম ও মো. শামসুল নামে সালথার দুই যুবকের মৃত্যু হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মৎস্য ও প্রাণিসম্পদ সচিবের সঙ্গে BPSSDF প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

error: Content is protected !!

সালথায় ডেঙ্গুতে প্রাণ গেল আরোও এক যুবকের

আপডেট টাইম : ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :