ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় গ্রাম্য দু-গ্রুপের সংঘর্ষে আহত ১০

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের সালথায় গ্রাম্য দলাদলি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে । বুধবার (২৪ মে) বিকাল সাড়ে ৫ দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালীন সময়ে ২ জনকে আটক করেছে সালথা থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রাম্য দলাদলি ও স্থানীয় প্রভাব বিস্তার নিয়ে তুগোলদিয়া গ্রামের ইউপি সদস্য আদেল মোল্লার সাথে সাবেক ইউপি সদস্য সুলতান মোল্লার দীর্ঘদিন ধরে রিবোধ চলে আসছিল। এই দুই মাতুব্বর গ্রাম্য দু’টি গ্রুপের নেতৃত্ব দেন। সুলতান মোল্লার সমর্থক সানোয়ার মোল্লা আদেল মোল্লার সমর্থক রবিউল ইসলামের কাছে পাওনা টাকা চাওয়া নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এই খবর মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে গ্রাম্য দলের শক্তি জানান দিতে উভয় গ্রুপের শতশত লোকজন দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, ভেলা, শরকি, টেটা ও ইটের টুকরো নিয়ে স্থানীয় মাঠের মধ্যে জড়ো হয়। একপর্যায় তারা সংঘর্ষে লিপ্ত হয়। বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। পরে এ সংঘর্ষে আশপাশের গ্রামের মানুষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অংশ নেয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এখন পরিবেশ শান্ত রয়েছে। ওই এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সাথে জড়িত ২ জন কে আটক করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

টোকিওর মতো পরিচ্ছন্ন ঢাকা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

সালথায় গ্রাম্য দু-গ্রুপের সংঘর্ষে আহত ১০

আপডেট টাইম : ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :