ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় আওয়ামী লীগের উন্নয়নের প্রচারণা অফিস উদ্বোধন

ফরিদপুরের সালথায় বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের প্রচারণা অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ জুলাই) বিকাল ৫টায় উপজেলার সালথা সদর বাজারে এই অফিসের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ও সমন্বয়ক, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর আতমা হালিম (অবঃ)।

রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইশারত হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মিয়া, বল্লভদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান লুলু মিয়া, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শফিকুল রহমান মিলন মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কবির খাঁ, যুবলীগ নেতা, লুৎফর রহমান রাসেল খান প্রমুখ। এছাড়াও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এসময় মেজর (অব:)আতমা হালিম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন দেশের প্রতিটি উপজেলায় এত বছর ক্ষমতায় থেকে যে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন প্রচার করার জন্য। সেই নির্দেশ অনুযায়ী আমরা এই অফিস উদ্বোধন করছি।

এই অফিসের মাধ্যমে উন্নয়নের রোল মডেল সোনার বাংলার রূপকর জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরার চেষ্টা করব। এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সুসংগঠিত দল বলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার সরকার গঠন করতে পারছে। তাই দলের মধ্যে ঐক্যের বিকল্প নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে আমরা তার হয়ে মাঠে কাজ করে বিজয় ছিনিয়ে নিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সালথায় আওয়ামী লীগের উন্নয়নের প্রচারণা অফিস উদ্বোধন

আপডেট টাইম : ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
এফ.এম আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :