ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন সংবিধান প্রণয়ন করতে হবেঃ -বেনজীন খান

বহুমাত্রিক জ্ঞান চর্চা কেন্দ্র ‘প্রাচ্যসংঘ’ যশোর এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট গবেষক, কবি, লেখক, সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেনজীন খান বলেছেন, জুলাই গণহত্যা ও আগস্ট বিপ্লব ২০২৪ এরপর পতিত আওয়ামী ফ্যাসিস্টদের সাথে তাদের দোসর দেশি- বিদেশি নানা রঙের দল- জোট এখনো প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা বিচার বিভাগের মাধ্যমে, সংখ্যালঘু কার্ড খেলে প্রতিবিপ্লবের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন পানিতে ডুবিয়ে মারার যুদ্ধ শুরু করেছে তারা।
শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্ত্বরে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার’ প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন সংবিধান প্রণয়নের দাবিতে ‘প্রাচ্যসংঘ’ আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।
বেনজীন খান আরো বলেন, এই বন্যা শুধুই প্রাকৃতিক দুর্যোগ নয়। এটা রাজনীতিসৃষ্ট দুর্যোগ। দেশের রাজনীতি সামনে রেখে এই দুর্যোগের মাধ্যমে প্রতিবিপ্লবী চাপ দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমাদের সবার সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ফ্যাসিস্টের সৃষ্ট ম্যাকানিজমের ওপর ফ্যাসিবাদ টিকে থাকে। এই ম্যাকানিজম যতক্ষণ ঢেলে সাজানো না যাবে ততক্ষণ ফ্যাসিবাদের শেকড় উৎপাটন হবে না। আর তাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। সংবিধান সভার মাধ্যমে নতুন সংবিধানে জনগণের চরমতম অভিপ্রায়, স্বপ্ন আকাঙ্খা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার লিপিবদ্ধ হবে। সেই সংবিধানের অধীনেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে বিজয়ী শক্তি রাষ্ট্র পরিচালনা করবে।
‘প্রাচ্যসংঘ’ যশোরের সভাপতি কবি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক খবির উদ্দীন সুইট, এ জে মনিরুল ইসলাম, সেলিম রেজা, তরিকুল ইসলাম তারেক, মাহমুদুল হাসান মামুন, জাহিদ আককাজ, সোহানুর রহমান শান, ফাহিম রাফিদ, সিফাদ সুমন, নিজাম উদ্দিন অমিত প্রমুখ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

নাটোরের সিংড়ায় এক রাতে চুরি হলো সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার

error: Content is protected !!

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন সংবিধান প্রণয়ন করতে হবেঃ -বেনজীন খান

আপডেট টাইম : ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
কাজী নূর, যশোর জেলা প্রতিনিধি :