ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সাবেক ইউপি চেয়াম্যানের নেতৃত্বে ইউনিয়ন পরিষদ ভাংচুর

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ১০ টায় কৃষ্ণপুরের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরের নেতৃত্বে একদল দুর্বৃত্তকারীরা দেশীয় অস্ত্র-সস্ত্র সজ্জিত হয়ে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ও বাজারের দোকানপাট ভাংচুর করে। এমনকি কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে স্কুলে ঢুকে তাদের নৈরাজ্য চালায়।

সরেজমিনে ইউনিয়ন পরিষদ ঘুরে দেখা যায়, বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, তিনটি কাচের জানালা, চেয়ার টেবিল, আসবাবপত্র ও ২টি মোটরসাইকেলসহ বিভিন্ন কিছু ভাংচুর করা হয়েছে।এছাড়া চারদিকে ছড়িয়ে আছে ইটের ভাঙ্গা অংশ। দুর্বৃত্তকারীরা ভাংচুর শেষে সিসি ক্যামেরার ডিভিআর বক্স নিয়ে গেছে বলে জানান ইউনিয়ন পরিষদের এক ব্যক্তি।

কৃষ্ণপুরের বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস জানান, আমার কর্মীদের আমি বলেছি যাতে তারা কোন মারামারিতে না জড়ায়। আমার কর্মীরা নিরব ভূমিকা পালন করেছে। বিল্লাল হোসেন ফকিরের নেতৃত্বে যে ভাংচুর হয়েছে তার সঠিক বিচার আমি চাই। এরা সরকারি প্রতিষ্ঠান ভাংচুর করে তাদের ক্ষমতার দাপট দেখাচ্ছে। এরা চিহ্নিত জামাতের লোক, এরা রাজাকার।

সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান, আমরা ঘটনা স্থলে পৌঁছে কয়েক রাউন্ড গুলি বর্ষন করে হামলাকারীদের ছত্রভঙ্গ করি। আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। বর্তমানে অনেক পুলিশ সদস্য ঘটনা স্থলে মোতায়েন করা আছে। পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক। শীঘ্রই ভাংচুরের ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ব্যাপারে মুঠো ফোনে সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সাবেক ইউপি চেয়াম্যানের নেতৃত্বে ইউনিয়ন পরিষদ ভাংচুর

আপডেট টাইম : ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :