সাংবাদিক বিলাল হোসেনের ওপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেস ক্লাবের নিন্দা
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিসাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক আমাদের সময়ের শ্যামনগর উপজেলা প্রতিনিধি, দ্য এডিটরস-এর উপকূলীয় প্রতিনিধি ও সাতক্ষীরার সকাল-এর শ্যামনগর ব্যুরো প্রধান বিলাল হোসেনের ওপর অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুন্দরবন প্রেস ক্লাব।সোমবার ২৩ নভেম্বর বিকাল ৪টায় প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এক যৌথসভায় এই প্রতিবাদ জানানো হয়।সভায় সংগঠনের সহসভাপতি পীযূষ বাউলিয়া পিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান তালেব, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ওসমান গনি সোহাগ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সদস্য জি এম রুস্তম আলী, মো. আব্দুর রশিদ, মো. আল-আমিন হোসেন, মো. ইয়াসিন আলম, মো. তৌহিদুর রহমান, লিটন আহমেদ, রাজু, ফজলুর রহমান, মো. ইসমাইল হোসেন, মো. আক্তার হোসেন, পরিতোষ বৈদ্য, মো. আশিকুজ্জামান লিমন, মো. আব্দুর রাকিব, মো. আব্দুল্লাহ আল মামুন, দীপক মিস্ত্রি, মো. আয়ুব আলী, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।সভায় বক্তারা বলেন, একজন সাংবাদিক ও প্রেস ক্লাব সভাপতির ওপর এ ধরনের অতর্কিত হামলা অত্যন্ত নিন্দনীয়। সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা জরুরি।এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সুন্দরবন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক আমাদের সময়ের শ্যামনগর উপজেলা প্রতিনিধি, দ্য এডিটরস-এর উপকূলীয় প্রতিনিধি ও সাতক্ষীরার সকাল-এর শ্যামনগর ব্যুরো প্রধান বিলাল হোসেনের ওপর অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুন্দরবন প্রেস ক্লাব।
সোমবার ২৩ নভেম্বর বিকাল ৪টায় প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এক যৌথসভায় এই প্রতিবাদ জানানো হয়।
সভায় সংগঠনের সহসভাপতি পীযূষ বাউলিয়া পিন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান তালেব, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ওসমান গনি সোহাগ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সদস্য জি এম রুস্তম আলী, মো. আব্দুর রশিদ, মো. আল-আমিন হোসেন, মো. ইয়াসিন আলম, মো. তৌহিদুর রহমান, লিটন আহমেদ, রাজু, ফজলুর রহমান, মো. ইসমাইল হোসেন, মো. আক্তার হোসেন, পরিতোষ বৈদ্য, মো. আশিকুজ্জামান লিমন, মো. আব্দুর রাকিব, মো. আব্দুল্লাহ আল মামুন, দীপক মিস্ত্রি, মো. আয়ুব আলী, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একজন সাংবাদিক ও প্রেস ক্লাব সভাপতির ওপর এ ধরনের অতর্কিত হামলা অত্যন্ত নিন্দনীয়। সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা জরুরি।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সুন্দরবন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।