ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফিলিপাইনের রাষ্ট্রদূতের সঙ্গে বিপিএসএসডি ফাউন্ডেশন প্রতিনিধিদলের সাক্ষাৎ

তাসলিমা আক্তার বীথীঃ

দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে ফিলিপাইনের রাষ্ট্রদূত মিসেস নিনা পি. কেইংলেটের (H.E. Nina P. Cainglet) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ প্রাইভেট সেক্টর স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (BPSSD Foundation)-এর প্রতিনিধিদল।

রোববার ঢাকাস্থ ফিলিপাইন দূতাবাসে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন BPSSD Foundation-এর সভাপতি ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম।

সাক্ষাৎকালে বাংলাদেশের বেসরকারি দক্ষতা উন্নয়ন খাতের অগ্রগতি, প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, শিল্পের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ এবং দেশি-বিদেশি শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (TVET), আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য কর্মী প্রস্তুতকরণ এবং বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে ফিলিপাইনের দীর্ঘদিনের অভিজ্ঞতা আলোচনায় গুরুত্ব পায়। বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কার্যক্রমে ফিলিপাইনের সফল প্রশিক্ষণ মডেল ও অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।

এ সময় ফিলিপাইনের রাষ্ট্রদূত দেশটির দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক কর্মসংস্থান খাতের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে প্রশিক্ষণের পাশাপাশি ভাষাগত দক্ষতা, ব্যবহারিক অভিজ্ঞতা, পেশাগত প্রস্তুতি এবং আন্তর্জাতিক কর্মপরিবেশ সম্পর্কে ধারণা থাকা জরুরি।

অন্যদিকে BPSSD Foundation-এর প্রতিনিধিদল বাংলাদেশের বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, অবদান ও ভবিষ্যৎ সম্ভাবনা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরে। উভয় পক্ষ ভবিষ্যতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি এস. আই. মজুমদার ও মোছা. মমতাজ বেগম, সাধারণ সম্পাদক মো. মারুফ হোসেন, কোষাধ্যক্ষ আলিউজ্জামান মিনা, উপদেষ্টা মো. আনিসুজ্জামান এবং কনসালটেন্ট মো. মোসলেহ উদ্দিন দিপু।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশের দক্ষতা উন্নয়ন খাতকে আন্তর্জাতিক অভিজ্ঞতার সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি ও বৈদেশিক কর্মসংস্থানের নতুন সম্ভাবনা উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না সচিব

error: Content is protected !!

ফিলিপাইনের রাষ্ট্রদূতের সঙ্গে বিপিএসএসডি ফাউন্ডেশন প্রতিনিধিদলের সাক্ষাৎ

আপডেট টাইম : ২০ মিনিট আগে
তাসলিমা আক্তার বীথী :