ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সাংবাদিক আহম্মদ ফিরোজের প্রতি নায়াব ইউসুফের শ্রদ্ধা জ্ঞাপন

ফরিদপুরের সাহসী সাংবাদিক আহম্মদ ফিরোজের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। প্রয়াত এই সাংবাদিকের প্রতি শ্রদ্ধা  জানাতে মঙ্গলবার দুপুরে শহরের ঝিলটুলীস্থ আহম্মদ লজের বাসভবনে শ্রদ্ধা জানাতে যান জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ঢাকা উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ। এসময় তিনি সাংবাদিক আহম্মদ ফিরোজের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং গণমানুষের কণ্ঠস্বর হিসেবে নির্ভীক সাংবাদিক আহম্মদ ফিরোজের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
এসময় জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক এমটি আক্তার টুটুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক আহম্মদ ফিরোজ দৈনিক মিল্লাত ও দৈনিক দিনকালের সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। তিনি জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ছিলেন।
২০১৯ সালের ২৯ অক্টোবর ৬৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
শাসকগোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে নিপীড়িত মানুষের পক্ষে আজীবন সোচ্চার ছিলেন সাংবাদিক আহম্মদ ফিরোজ।
আহম্মদ ফিরোজের জন্ম ফরিদপুর শহরের ঝিলটুলীতে। তিনি বৃহত্তর ফরিদপুরের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসবাড়িয়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ছিলেন।
তার দাদা ছিলেন ব্রিটিশ আমলের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং তার বাবা মরহুম ফজলুল করিম ছিলেন একজন সরকারি কর্মকতা।
সাংবাদিক আহম্মদ ফিরোজের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু

error: Content is protected !!

সাংবাদিক আহম্মদ ফিরোজের প্রতি নায়াব ইউসুফের শ্রদ্ধা জ্ঞাপন

আপডেট টাইম : ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :