ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সরকারি হালটে পাকা ঘর উত্তোলণ, প্রভাব খাটিয়ে মালিকানা জমিতে রাস্তা নেয়ার অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি হালটের উপর পাকা ঘর উত্তোলণ এবং পাশের মালিকানা জমিতে প্রভাব খাটিয়ে রাস্তা নেয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার রুপাপাত ইউনিয়নের ময়েনদিয়া রুপাপাত বাজারের সড়ক সংলগ্ন কালিনগর গ্রামের কালিনগর মৌজার একটি হালট দখল করে পাকা ঘর উত্তোলণ করেছে কবির ফকির। তিনি কালিনগর গ্রামের হারেজ ফকিরের ছেলে। হালটে ঘর উত্তোলণ করে হালটের রাস্তা পাশের মালিকানাধীন মো. লাবলু ফকিরের জমিতে ঠেলে দেয়ার পায়তারা করছে।
লাবলু ফকির একই গ্রামের খালেক ফকিরের ছেলে। তিনি ৯ জুলাই তার জমির শেষ সিমানা ও হালটে পাশে পাতা বাহারী গাছ লাগাতে গেলে হারেজ ফকির পরিবারের লোকজন বাঁধসাধে।
এমনকি হুমকি ধামকি ও মেরে ফেলার ভয়ভীতি  দেয়। এ নিয়ে লাবলু ফকির বাদী হয়ে ৫ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে দু পক্ষের ও স্থানীয় লোকজন হালটের রাস্তা চাই।
মো. লাবলু ফকির বলেন, কবির ফকির সরকারি হালট দখল করে পাকা ঘর উত্তোলণ করেছে। এখন তারা প্রভাব বিস্তর করে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে আমার জমি হালট বানিয়ে রাস্তা নিতে চাচ্ছে। আমি আমার জমিতে পাতা বাহরী গাছ লাগানোর পরে তারা সে গাছ গুলো তুলে ফেলেছে। যে কোন সময় তারা আমাকে ও আমার পরিবারের লোকদের মারধোর করতে পারে। বর্তমানে আমরা সংশয়ে রয়েছি। তাই প্রশাসনের কাছে আমার ও পরিবারে লোকজনের নিরাপত্তা চাই।
কবির ফকিরের ভাই নাসির ফকির বলেন, গাছ লাগাতে গেলে আমার ছেলে বাঁধা দেয়। তবে সে গাছ লাগিয়ে চলে যায়। লাবলু ফকিরের বড় ভাইয়ের কাছে নালিশ করলে তিনি এসে গাছ উঠায়। আমার পরিবারের কেউ তার লাগানো গাছের পাতাও ছুঁইনি আর উঠানো তো দুরে থাক। তবে কবির ফকিরের ছোট ভাই কাবুল ফকির উত্তেজিত হয়ে নানা হুমকি ধামকি দেয় লাবলু ফিকরকে।
রুপাপাত ইউনিয়নের ভারপ্রাপ্ত তহশিলদার মো. বিষু মোল্যা বলেন, সরকারি হালট বা জমি অবৈধভাবে দখল করা দণ্ডনীয় অপরাধ। কেউ করে থাকলে তাকে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডহরনগর ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আইনুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনা স্থলে গিয়ে বিষয়টি জেনেছি। তাদের দু’পক্ষকে শান্তিপূর্ণ ভাবে থাকতে বলা হয়েছে। শনিবার ফাঁড়িতে বসে দুপক্ষের লোকজন ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে মিটমাট করে দেয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

error: Content is protected !!

সরকারি হালটে পাকা ঘর উত্তোলণ, প্রভাব খাটিয়ে মালিকানা জমিতে রাস্তা নেয়ার অভিযোগ

আপডেট টাইম : ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
এস.এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :