সরকারি সম্পদ নষ্টের প্রতিবাদে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মানববন্ধন
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসকদের উপর দুর্বৃত্তদের ন্যাক্কারজনক হামলা ও সরকারি সম্পদ বিনষ্টের প্রতিবাদে ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেছে। আজ রোববার দুপুরে হাসপাতাল চত্ত্বরে সদরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ ওমর ফয়সল এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আফরোজা খান লুবনা (আরএমও), ডাঃ রেজিনা সুলতানা, ডাঃ দেব্রত রায়, ডাঃ গোলাম রাব্বানী, মেডিকেল অফিসার, ডাঃ মোঃ আজিজুর রহমান, ডাঃ শ্যাম সুন্দর সাহা, ডাঃ জুয়েলিয়া জাহান আঁচল, ডাঃ মাইদুল ইসলামসহ আরও চিকিৎসকগণ। হাসপাতালের অন্যান্য কর্মচারীরাও প্রতিবাদে অংশ নেয় । আরও পড়ুনঃ ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদের পক্ষে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত চিকিৎসকদের দাবী, গত ১৯শে জানুয়ারী দিবাগত রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্বৃত্তরা ন্যাক্কারজনক ভাবে হামলা চালায় চিকিৎসকদের উপর পাশাপাশি তারা সরকারি সম্পদ বিনষ্ট করে । হামলা কারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তারা দাবী করেন তাদের কর্মস্থল হোক নিরাপদ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য আইন বাস্তবায়ন করা হোক।
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসকদের উপর দুর্বৃত্তদের ন্যাক্কারজনক হামলা ও সরকারি সম্পদ বিনষ্টের প্রতিবাদে ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেছে।
আজ রোববার দুপুরে হাসপাতাল চত্ত্বরে সদরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ ওমর ফয়সল এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আফরোজা খান লুবনা (আরএমও), ডাঃ রেজিনা সুলতানা, ডাঃ দেব্রত রায়, ডাঃ গোলাম রাব্বানী, মেডিকেল অফিসার, ডাঃ মোঃ আজিজুর রহমান, ডাঃ শ্যাম সুন্দর সাহা, ডাঃ জুয়েলিয়া জাহান আঁচল, ডাঃ মাইদুল ইসলামসহ আরও চিকিৎসকগণ। হাসপাতালের অন্যান্য কর্মচারীরাও প্রতিবাদে অংশ নেয় ।
চিকিৎসকদের দাবী, গত ১৯শে জানুয়ারী দিবাগত রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্বৃত্তরা ন্যাক্কারজনক ভাবে হামলা চালায় চিকিৎসকদের উপর পাশাপাশি তারা সরকারি সম্পদ বিনষ্ট করে । হামলা কারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তারা দাবী করেন তাদের কর্মস্থল হোক নিরাপদ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য আইন বাস্তবায়ন করা হোক।