ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সরকারি মুকসুদপুর কলেজে নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুকসুদপুর প্রতিনিধি

গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে উৎসবমুখর পরিবেশে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়।

সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপি।

সরকারি মুকসুদপুর কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাহবুব হাসান বাবরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হবীবুল্লাহ, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপি’র সহধর্মিণী, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক ও জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য সাবরিনা বিনতে আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, সহকারী পুলিশ কমিশনার মুকসুদপুর সার্কেল শুনিল কুমার সাহা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মুন্সি, সাধারণ সম্পাদক মহাসিন মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাজীবন মানুষের ভবিষ্যৎ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। শুধু ভালো ফলাফল অর্জন নয়, নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশोनার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তাঁরা।

পরে বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। দিনের শেষপর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা গান, নাচ ও বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ নামল ৩০ বিলিয়নের নিচে

error: Content is protected !!

সরকারি মুকসুদপুর কলেজে নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট টাইম : ৪ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :