ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সব এজেন্সির সমান সুযোগ নিশ্চিত করতে চায় সরকার

অর্থনীতি ডেস্ক: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট বা একচেটিয়া প্রভাব পুরোপুরি ভেঙে দিতে চায় বর্তমান সরকার। দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সি যেন সমানভাবে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারে, সেই লক্ষ্যে কাজ চলছে। অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরানো এবং সুস্থ প্রতিযোগিতা তৈরি করাই সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য।

রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই সভায় এফডব্লিউসিএমএস-এ তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্টদের প্রতিনিধিরা অংশ নেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়া সরকারের সঙ্গে একটি নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।

সভায় জানানো হয়, চলতি বছরের শেষ নাগাদ সম্পূর্ণ বিনা খরচে বিদেশে কর্মী পাঠানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই নতুন ব্যবস্থার আওতায় প্রথম ধাপে কয়েকটি ফ্লাইট পরিচালনা করার প্রস্তুতি চলছে। বিদেশে কর্মী পাঠানোর যাবতীয় আর্থিক খরচ সংশ্লিষ্ট বিদেশি নিয়োগকর্তা বা নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকেই বহন করতে হবে এবং সাধারণ কর্মীদের কাছ থেকে কোনো অর্থ আদায় করা হবে না।

জনশক্তি রপ্তানি খাতকে আরও সুশৃঙ্খল করতে বেশ কিছু কঠোর নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। মালয়েশিয়াগামী কর্মীদের বাধ্যতামূলক মেডিকেল পরীক্ষার ফি আট হাজার টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং এর বেশি অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে। এছাড়া বিদেশে অবস্থানরত কর্মীদের যেকোনো সমস্যা দ্রুত সমাধানের জন্য বিভিন্ন দেশে বিশেষ সেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ নামল ৩০ বিলিয়নের নিচে

error: Content is protected !!

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সব এজেন্সির সমান সুযোগ নিশ্চিত করতে চায় সরকার

আপডেট টাইম : ২৫ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :