ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সভাপতি বাজু ও সাধারণ সম্পাদক শরীফ

খোকসা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

শেখ সাইদুল ইসলাম প্রবীণঃ

কুষ্টিয়া জেলার খোকসা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে এ.জেড.জি রশিদ রেজা বাজু মুন্সি এবং সাধারণ সম্পাদক হিসেবে মোস্তফা শরীফ নির্বাচিত হয়েছেন।

সোমবার সকালে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আজ ১৭ বছর খুনি হাসিনার সরকার আমাদের নেতাকর্মীদের একসাথে সভা করতে দেয়নি। জেল-জুলুম, নির্যাতন চালিয়েছে। তার জবাবেই জুলাই-আগস্টের আন্দোলনে খুনি হাসিনা সরকারের পতন হয়েছে। এখন আমরা রাজপথে স্বাধীনভাবে কথা বলতে পারছি, চলাফেরা করতে পারছি।”

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, “যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।” এ ব্যাপারে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “যে কোনো সময় দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দলের নেতা তারেক রহমানের রোডম্যাপ অনুযায়ী আমাদের কাজ করতে হবে।” এ বিষয়ে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী এবং খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান।

সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক এ.জেড.জি রশিদ রেজা বাজু মুন্সি। আরও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সদস্য আব্দুল মুহিত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজু এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ।

দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে এ.জেড.জি রশিদ রেজা বাজু মুন্সি এবং সাধারণ সম্পাদক হিসেবে এস.এম. মোস্তফা শরীফ নির্বাচিত হন। সভায় সিদ্ধান্ত হয়, নবনির্বাচিত কমিটি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ পৌর কমিটি গঠন করবে।

উক্ত সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বিজয়, নাহিদ ইসলামের অভিনন্দন

error: Content is protected !!

সভাপতি বাজু ও সাধারণ সম্পাদক শরীফ

খোকসা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন

আপডেট টাইম : ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :