ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সন্ত্রাসী হামলার ভয়ে গ্রামছাড়া পাঁচটি পরিবার, ভয়ভীতি দেখানোর অভিযোগ

ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মুরারদিয়া গ্রামে সন্ত্রাসী হামলার ভয়ে বাড়িতে ফিরতে পারছে না পাঁচটি পরিবারের নারী ও শিশুসহ প্রায় ২৮ জন সদস্য। সম্প্রতি দুর্বৃত্তরা তাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে বাড়ি ছাড়া করে গবাদি পশু ও কৃষি পণ্যসহ মালামাল লুট করে নেয়। এরপর আজ বুধবার সকালে আপোষমিমাংসার নামে সভা ডেকে আবারো তাদের ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন তারা।

জানা গেছে, বাড়ির উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে গত রোববার বিকেলে মুরারদিয়া গ্রামের রইস মোল্যা ও তাঁর আত্মিয়স্বজনদের বাড়িতে হামলা করে প্রতিপক্ষ রউফ মাতুব্বরের লোকেরা। তারা পরিবারের লোকদের ঘরের মধ্যে আটকে এসব পরিবারের ১১টি গরু, ১টি মোটর সাইকেল, স্বর্নালংকার, পেয়াজ, পেয়াজের দানা, ধান, চাল ও গৃহস্থালি মালামাল লুট করে নিয়ে যায়। ঘরের বিভিন্ন মালামাল লুট করে। ৬ মাস আগেও একইভাবে তারা হামলা ও লুট করে বলে তারা অভিযোগ করেন।

এ ঘটনার পর হামলার শিকার পরিবারগুলো গ্রাম ছেড়ে ভয়ে পালিয়ে যান।

মঙ্গলবার ১৮ এপ্রিল এ ঘটনায় লিটন মোল্যা বাদি হয়ে মধুখালী থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। মামলায় রউফ মাতুব্বর ও সোহরাব মাতুব্বর সহ ১৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করা হয়। পুলিশ মামলার প্রধান আসামী রউফ মাতুব্বরকে গ্রেফতার করেছে। তবে লুট হওয়া গবাদি পশু ও মালামাল উদ্ধার হয়নি।

এদিকে বুধবার সকালে স্থানীয় এক রাজনৈতিক নেতার নেতৃত্বে মুরারদিয়া উত্তরপাড়া গাবতলা মোড়ে বিষয়টি নিয়ে একটি সভা হয়। এসময় মামলার একজন আসামীসহ রউফ মাতুব্বরের লোকেরা সেখানে উপস্থিত ছিলো। তারা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে এবং গ্রামছাড়া এসব পরিবারকে ফিরলে আবারো হামলার হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া যায়।

মধুখালী থানার ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, গত রোববারের ওই ঘটনার পর পুলিশ ওই এলাকায় কড়া নজরদারি রেখেছে। সেখানে কেউ কাউকে বাড়ি ফিরতে বাধা দিচ্ছে এমন কোন তথ্য জানা নেই। যাদের নামে মামলা নেই তাদের বাড়ি ফিরতে কোন বাধা নেই। মামলা দুটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

সন্ত্রাসী হামলার ভয়ে গ্রামছাড়া পাঁচটি পরিবার, ভয়ভীতি দেখানোর অভিযোগ

আপডেট টাইম : ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
ফরিদপুর অফিসঃ :