ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুর গুলিবিদ্ধ যুবক নিহত, পরিবারের শোকের ছায়া

গুলিবিদ্ধ অবস্থায় ছয় দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুকে বরণ করে নিল সদরপুরের কলেজ পড়ুয়া যুবক পলাশ ১৮।  পলাশ সদরপুরের আড়াইরশি  গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। গত ৬ই আগস্ট সকালে তার বাবর হোটেলে কাজ করছিল পলাশ, এমতাবস্থায় তার দুই বন্ধু ডেকে নিয়ে যায় আড়াইরশি গ্রামের মোসলেম মাতুব্বরের বাড়ি। সেই বাড়ির একটি রুমের ভিতর তিনজনে একত্রিত হয়ে অজ্ঞাত কারণবশত  পলাশের মাথায় রিভলভার তাকিয়ে গুলি করে।
পলাশের চিৎকার শুনে অনেকেই ছুটে যায় সেই কক্ষে। গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তারা। প্রথমে পার্শ্ববর্তী হাসপাতাল বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নেওয়া হয়,  সেখান থেকে নেয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে ফরিদপুর থেকে নেওয়া হয় ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ৬ দিন আইসিইউ তে চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
আশেপাশের সাধারণ লোকজনের সাথে কথা বলে জানা যায়, গুলি করার রিভলবার টি  সদরপুর থানা থেকে লুট করা হয়েছিল। গত পাঁচই আগস্ট সরকার পতনের দিন  বিকেল বেলা অস্ত্রটি লুট করা হয়। অস্ত্রটি আটরশির একটি পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার করে সদরপুরের আনসার বাহিনী। পরে সেটি ফরিদপুরের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
সদরপুর অফিসার্স ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেন,  এ ব্যাপারে আমরা অবগত আছি,  লাশ পোস্টমর্টেমের জন্য ফরিদপুর পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সদরপুর গুলিবিদ্ধ যুবক নিহত, পরিবারের শোকের ছায়া

আপডেট টাইম : ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :