আপডেট টাইম :
০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
৩০৫
বার পঠিত
সদরপুরে ৪৩ টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে গতকাল ছিল সপ্তমী
ফরিদপুরের সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নে ৪৩টি মন্ডপে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা ২০২২ অনুষ্ঠিত হচ্ছে । সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা গত ২দিন শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। গত রবিবার ছিল সপ্তমী, আজ অষ্ঠমী,আগামী বুধবার বিজয় দশমীর মধ্যদিয়ে প্রতি মাবিসর্জন দিয়ে পূজার আনুষ্ঠানিক তা শেষ হবে।সদরপুর উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর গোবিন্দ চন্দ্র বিশ^াস পূজা উপলক্ষে সকল ধর্মের লোকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।তিনি আগামী ২দিন পূজার কার্যক্রম শান্তিপূর্ণ ভাবে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। অপরদিকে সদরপুর বাজারের পূজামন্ডপের সভাপতি সত্যজিৎ দে জানান, সদরপুর বাজারের মন্দির নির্মাণ স্থানটি একটি প্রভাবশালী মহল দখল করে রেখে ব্যবসা করে আসছিল। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআহসান মাহমুদ রাসেল বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেপূজা উদযাপনের সুযোগ করে দিয়েছেন। এ জন্য ইউএনও মহোদয় সহ উপজেলা প্রশাসনের সকলকে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে শুভেচ্ছাও অভিনন্দন জানাচ্ছি। এ দিকে উপজেলার ৪৩টি মন্দিরের মধ্যে সদরপুর ইউনিয়নের চর ব্রাহ্মন্দী গ্রামের বাসুদেব কর্মকারের প্রতিমা কারুকার্যে শ্রেষ্ঠত্ব লাভেধন্য হবে বলে মনে করছেন অনেকে। আরও পড়ুনঃ ভাঙ্গায় হত্যা মামলার আসামীদের বিরুদ্বে জামিনে এসেই বাদী পরিবারের উপর হামলা-মামলার অভিযোগঃপ্রতিবাদে মানববন্ধন শত বছরের সদরপুর বাজারের পূজাপর্ব পালনের স্থানটি আর যাতে প্রভাবশালীরা দখল করে না নিতে পারে তার জন্য প্রশাসন ও সর্ব সাধারণের নিকট সহযোগিতা কামনা করছে সদরপুর বাজার পূজা উদযাপন কমিটি। উল্লেখ্য উক্ত স্থানটিতে প্রতিদিন সকাল...
ফরিদপুরের সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নে ৪৩টি মন্ডপে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা ২০২২ অনুষ্ঠিত হচ্ছে ।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা গত ২দিন শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে।
গত রবিবার ছিল সপ্তমী, আজ অষ্ঠমী,আগামী বুধবার বিজয় দশমীর মধ্যদিয়ে প্রতি মাবিসর্জন দিয়ে পূজার আনুষ্ঠানিক তা শেষ হবে।সদরপুর উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর গোবিন্দ চন্দ্র বিশ^াস পূজা উপলক্ষে সকল ধর্মের লোকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।তিনি আগামী ২দিন পূজার কার্যক্রম শান্তিপূর্ণ ভাবে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
অপরদিকে সদরপুর বাজারের পূজামন্ডপের সভাপতি সত্যজিৎ দে জানান, সদরপুর বাজারের মন্দির নির্মাণ স্থানটি একটি প্রভাবশালী মহল দখল করে রেখে ব্যবসা করে আসছিল। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআহসান মাহমুদ রাসেল বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেপূজা উদযাপনের সুযোগ করে দিয়েছেন।
এ জন্য ইউএনও মহোদয় সহ উপজেলা প্রশাসনের সকলকে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে শুভেচ্ছাও অভিনন্দন জানাচ্ছি।
এ দিকে উপজেলার ৪৩টি মন্দিরের মধ্যে সদরপুর ইউনিয়নের চর ব্রাহ্মন্দী গ্রামের বাসুদেব কর্মকারের প্রতিমা কারুকার্যে শ্রেষ্ঠত্ব লাভেধন্য হবে বলে মনে করছেন অনেকে।
শত বছরের সদরপুর বাজারের পূজাপর্ব পালনের স্থানটি আর যাতে প্রভাবশালীরা দখল করে না নিতে পারে তার জন্য প্রশাসন ও সর্ব সাধারণের নিকট সহযোগিতা কামনা করছে সদরপুর বাজার পূজা উদযাপন কমিটি। উল্লেখ্য উক্ত স্থানটিতে প্রতিদিন সকাল বিকাল দুধের বাজার বসে।