ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও মাটি কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

ফরিদপুরের সদরপুরে সংখ্যালঘু পরিবারের জমি দখল করে মাটি কেটে ভিটা তৈরি ও পুকুর খননের একাংশ।

সদরপুরে শ্যামল মন্ডল নামের এক সংখ্যালঘু হিন্দু পরিবারের ফসলী জমি জোর পূর্বক দখল করে বেকু দিয়ে মাটি কাটা ও বাড়ি নির্মানের চেষ্টা করায় সেকেন্দার নামের এক প্রভাবশালীকে জেল জরিমানা করেছে ভ্রম্যমান আদালত। উক্ত জমি নিয়ে আদালতে সত্বের মামলা চলমান। ঘটনাটি নিয়ে এলাকার কয়েকটি হিন্দু পরিবার চরম আতংকের মধ্যে দিন কাটাচ্ছে।

এ ব্যাপারে শ্যামল মন্ডল বাদি হয়ে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ করলে উক্ত অভিযান চালানো হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাষাণচর ইউনিয়নের মধু মন্ডলের ডাঙ্গী গ্রামে গত বুধবার সন্ধা অনুমান ৬ঘটিকায়।

অভিযোগে সরেজমিনে গিয়ে জানা গেছে, উক্ত গ্রামের শ্যামল মন্ডল গংদের ২০নং চরদুর্গাপুর মৌজার ১২৬নং এস এ খতিয়ানের ৩৪৪ ও ৩৪৬ নং দাগে শ্যামল মন্ডল গংদের সত্বদখলীয় মোট ৯১ শতাংশ জমি জনৈক সেকেন্দার গংরা দখলের চেষ্টা চালায়। উক্ত জমির এক পাশে বেকু দিয়ে মাটি কেটে অপর পাশে বাড়ি করার ভিটা তৈরি করে ঘর তুলছিল। জোরপূর্বক ফসলী জমি বেকু দিয়ে খনন করার অপরাধের ঘটনায় সেকেন্দারকে গ্রেফতার করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রাতে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাটি ব্যবস্থাপনা আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে সেকেন্দারের সাথে কথা হলে তিনি বলেন, শ্যামল মন্ডলের সারিকদের নিকট থেকে সে উক্ত জমি ক্রয়ের জন্য বায়না পত্র করে বাড়ি করার প্রস্তুতি নেয়ার জন্য মাটি কাটছে। জমি নিয়ে আদালতে মামলা থাকা অবস্থায় জমি বিক্রয় হয়কিনা তার প্রশ্নের উত্তরে তিনি বলে এ ব্যাপারে আমার জানা নেই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বন্দর: ইজারার চুক্তি সংসদে আলোচিত হলো না কেন

error: Content is protected !!

সদরপুরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও মাটি কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

আপডেট টাইম : ০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ :