ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরের সদরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) এবং সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদ, এলজিইডি কর্মকর্তা আব্দুল মমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাব্যসাচী মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মোফাজ্জেল হোসেন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ: মোতালেব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তব্য রাখেন সদরপুর বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান (বদু), বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সদরপুর উপজেলা শাখার আমীর মোঃ দেলোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. এম.এ গাফফার, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাজী আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক খান, বাবুল মুন্সি প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমির হোসাইন এবং গীতা থেকে পাঠ করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা সমীর বৈদ্য।

এর আগে, সকাল ৯:৪৫টায় উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন।

আরও পড়ুনঃ মোহনপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

সভায় বক্তারা দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খাওয়ার সময় অস্বাভাবিক ঘাম হয় কেন?

error: Content is protected !!

সদরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
মোঃ হুমায়ুন কবির, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :