ফরিদপুরের সদরপুর উপজেলায় গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ-তাড়াইল বাইপাস সড়কের মল্লিক বাড়ি ঘাট নামক স্থানে মোটর সাইকেল চাপায় আকমত মোল্যা (৫৫) নামের ১ কৃষক নিহত হয়। নিহত আকমত মোল্যা শৌলডুবি গ্রামের মৃত আফতার মোল্যার ছেলে। জানা গেছে, মোটর সাইকেল চালক বেপরোয়া ভাবে মোটর সাইকেল চালিয়ে সদরপুরে আসার সময় উক্ত পথচারিকে চাপা দিলে ঘঠনাস্থলে সে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। ঘাতক চালক পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে মোটর সাইকেল (ফরিদপুর-ঞ-১১-২৮২৬) উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ফরিদপুরের সদরপুর উপজেলায় গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ-তাড়াইল বাইপাস সড়কের মল্লিক বাড়ি ঘাট নামক স্থানে মোটর সাইকেল চাপায় আকমত মোল্যা (৫৫) নামের ১ কৃষক নিহত হয়।
নিহত আকমত মোল্যা শৌলডুবি গ্রামের মৃত আফতার মোল্যার ছেলে। জানা গেছে, মোটর সাইকেল চালক বেপরোয়া ভাবে মোটর সাইকেল চালিয়ে সদরপুরে আসার সময় উক্ত পথচারিকে চাপা দিলে ঘঠনাস্থলে সে গুরুতর আহত হয়।
তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। ঘাতক চালক পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে মোটর সাইকেল (ফরিদপুর-ঞ-১১-২৮২৬) উদ্ধার করে থানায় নিয়ে আসে।