আপডেট টাইম :
০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
৩১৪
বার পঠিত
ফরিদপুরের সদরপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল।
সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে জনস্বার্থে সরকার ঘোষিত লকডাউন শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী রয়েছে কঠোর অবস্থানে । আজ মঙ্গলবার (২৭.০৭.২০২১) সকাল থেকে উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় সরকারি আদেশ অমান্য করায় ৯ জনকে ৮ হাজার ৬শ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালন করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল। এ সময় সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল বলেন, অভিযানে রিকশাসহ বিভিন্ন যানবাহনে জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের কারণ যৌক্তিক কিনা, প্রমাণপত্র আছে কিনা ইত্যাদি তদারকি করা হয়। এ সময় পথচারীদেরকে সচেতন করা হয় এবং উপজেলাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। তিনি আরো বলেন, লকডাউন বাস্তবায়নে ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে জনস্বার্থে সরকার ঘোষিত লকডাউন শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী রয়েছে কঠোর অবস্থানে ।
আজ মঙ্গলবার (২৭.০৭.২০২১) সকাল থেকে উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এ সময় সরকারি আদেশ অমান্য করায় ৯ জনকে ৮ হাজার ৬শ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালন করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল।
এ সময় সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল বলেন, অভিযানে রিকশাসহ বিভিন্ন যানবাহনে জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের কারণ যৌক্তিক কিনা, প্রমাণপত্র আছে কিনা ইত্যাদি তদারকি করা হয়।
এ সময় পথচারীদেরকে সচেতন করা হয় এবং উপজেলাবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। তিনি আরো বলেন, লকডাউন বাস্তবায়নে ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।