ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে পুলিশ বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম কবির মোল্যাকে আটক করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাঁকে সদরপুর-কৃষ্ণপুর মোড় থেকে আটক করে সদরপুর থানা পুলিশ। কবির মোল্যাকে আটকের প্রতিবাদে সদরপুর সরকারি কলেজ গেট এলাকায় বিএনপির সমর্থকরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং পুলিশকে লক্ষ করে ককটেল নিক্ষেপ করে দাবি পুলিশের।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী বদরুজ্জামান বদু সাংবাদিকদের জানান, তরিকুল ইসলামকে আটকের পর এসব ঘটনা সাজিয়েছে পুলিশ। আমাদের কোন নেতাকর্মী ঘটনাস্থলে ছিলেনইনা। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ককটেল বিস্ফোরণ, টায়ারে আগুন দেয়া ও ধাওয়া পালটাধাওয়ার নাটক সাজিয়েছে।
এ ঘটনায় সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, আমরা খবর পেলাম বিএনপির কিছু নেতাকর্মী সদরপুর সরকারি কলেজ গেট এলাকায় জড়ো হয়েছে। রাস্তায় বেড়িকেট দিয়ে যানবাহন আটকে রেখেছে। রাস্তার উপরে টায়ারে আগুন ধরিয়েছে এবং বিভিন্ন দোকানপাটে হামলা চালিয়েছে। ঘটনা স্থলে গেলে ওরা পুলিশকে লক্ষ করে ককটেল বোমা নিক্ষেপও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ধাওয়া দেয় এবং সাথে সাথে আমরা ও পাল্টা ধাওয়া দেই।
তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ি। ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আমরা ঘটনা স্থল থেকে কিছু দেশীয় অস্ত্র, ককটেলের বিস্ফোরিত এবং অবিস্ফোরিত অংশ বিশেষ উদ্ধার করেছি। এ ঘটনায় আমাদের ৪ পুলিশ সদস্য অহত হয়। জানা যায়, ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই ঘটনা স্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) হেলাল উদ্দিন ভূইয়া। তিনি সদরপুর থানার ওসিকে আইনগত ব্যবস্থা গ্রহন করতে বলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিলামের ফাঁকে জেনে নিন ডি–থ্রি কী এবং কেন

error: Content is protected !!

সদরপুরে পুলিশ বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া

আপডেট টাইম : ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :