ফরিদপুরের সদরপুর উপজেলার ৫নং ভাষানচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোরগ প্রতীকের প্রার্থী আঃ রহিম মৃধা পুনারায় ভোট গণনার দাবীতে সংবাদ সম্মেলন করা হয়। গতকাল রবিবার সকাল ১১টায় উক্ত ওয়ার্ডের এলাবাসির আয়োজনে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে আমাকে পরিকল্পিত ভাবে পরাজিত করা হয়, ফলাফলে আমি এগিয়েছিলাম। তিনি আরও বলেন, জনগণ আমাকে ভোট দিয়েছে অথচ সুক্ষ কারচুপির মাধ্যমে প্রিজাইডিং কর্মকর্তার যোগসাজসে আমার প্রতিদ্ব›িদ্ব প্রার্থী খবির মৃধাকে ৩ ভোটে বিজয়ী দেখানো হয়েছে। বিষয়টি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এ ব্যাপারে কর্তব্যরত প্রিজাইডিং কর্মকর্তার অর্নব অধিকারীর সাথে কথা হলে তিনি বলেন, উক্ত কেন্দ্রে ভোটার সংখ্যা ২হাজার ৭শত ১৯জন, ভোটার উপস্থিতির সংখ্যা ১হাজার ৯শ ৯৭জন ও বিনষ্ট ৫০ ও সদস্য পদে ৬টি ব্যালট পেপার হারিয়েছে। তবে উক্ত কেন্দ্রে অবাদ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে কোন কারচুপি হয়নি। উক্ত ওয়ার্ডের বিজয়ী সদস্য প্রার্থী খবির মৃর্ধার সাথে কথা হলে তিনি বলেন, উক্ত কেন্দ্রে অবাদ ও সুষ্ঠ নির্বাচন হয়েছে কোন ধরণের কারচুপি হয়নি।
ফরিদপুরের সদরপুর উপজেলার ৫নং ভাষানচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোরগ প্রতীকের প্রার্থী আঃ রহিম মৃধা পুনারায় ভোট গণনার দাবীতে সংবাদ সম্মেলন করা হয়। গতকাল রবিবার সকাল ১১টায় উক্ত ওয়ার্ডের এলাবাসির আয়োজনে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে আমাকে পরিকল্পিত ভাবে পরাজিত করা হয়, ফলাফলে আমি এগিয়েছিলাম।
তিনি আরও বলেন, জনগণ আমাকে ভোট দিয়েছে অথচ সুক্ষ কারচুপির মাধ্যমে প্রিজাইডিং কর্মকর্তার যোগসাজসে আমার প্রতিদ্ব›িদ্ব প্রার্থী খবির মৃধাকে ৩ ভোটে বিজয়ী দেখানো হয়েছে। বিষয়টি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ ব্যাপারে কর্তব্যরত প্রিজাইডিং কর্মকর্তার অর্নব অধিকারীর সাথে কথা হলে তিনি বলেন, উক্ত কেন্দ্রে ভোটার সংখ্যা ২হাজার ৭শত ১৯জন, ভোটার উপস্থিতির সংখ্যা ১হাজার ৯শ ৯৭জন ও বিনষ্ট ৫০ ও সদস্য পদে ৬টি ব্যালট পেপার হারিয়েছে। তবে উক্ত কেন্দ্রে অবাদ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানে কোন কারচুপি হয়নি।
উক্ত ওয়ার্ডের বিজয়ী সদস্য প্রার্থী খবির মৃর্ধার সাথে কথা হলে তিনি বলেন, উক্ত কেন্দ্রে অবাদ ও সুষ্ঠ নির্বাচন হয়েছে কোন ধরণের কারচুপি হয়নি।