ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার সংবাদ শুনে গলায় ফাঁস লাগিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের সদরপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার সংবাদ শুনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সাদিয়া আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রী। এ খবরে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিতজনেরা এই অনাকাঙ্খিত ঘটনায় শোকে কাতর হয়ে পড়েছেন।

আজ রবিবার (২৬ নভেম্বর) দুপুরে সদরপুরের ১৭ রশি গ্রামে ভাড়া বাড়িতে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে।

নিহত সাদিয়া ২০২৩ সনে অনুষ্ঠিত সদরপুর সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষা দিয়েছিল। তার পিতা উপজেলার কারিরহাট গ্রামের আঃ ছালাম মৃধা ৩৩নং ডিক্রিরচর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা একই স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। রাকিব (২৩) নামের তার এক ভাই রয়েছে।

পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মত সাদিয়ার পিতা মাতা স্কুলে চলে যায়। বাড়িতে সে (নিহত সাদিয়া) একা ছিল। সকালে ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে সে নিজেকে অকৃতকার্য দেখতে পায় এবং লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবে না ভেবেই হয়ত সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পাওয়া মাত্রই নিহতের স্বজনরা সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার গোলাম রব্বানী তাকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে সদরপুর থানার এস আই তুহিন বালা জানান, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর শুনে মেয়েটি লজ্জায় মুখ দেখাতে পারবে না ভেবেই হয়ত গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আমরা স্বাভাবিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সদরপুরে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার সংবাদ শুনে গলায় ফাঁস লাগিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

আপডেট টাইম : ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :