ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৯ জেলে কে আটক করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে ৯ জেলে-কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম আল মামুন দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ইলিশ শিকারের অপরাধে এ কারাদণ্ড প্রদান করে আসামীদের ফরিদপুর জেল হাজতে প্রেরণ করেন।

আগামী ৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার অবহিত করেন।

আটককৃত জেলেরা হলেন, আশিরুল ইসলাম (৩০), আলামিন শরীফ (২৫), সাদ্দাম হোসেন (৩২), শেখ হাসান (২৯), শুকুর মাদবর (৫৭), মনোয়ার বেপারী (৪৫), আলী আকবর (৩৮), আফজাল মোল্লা (৪৮) এবং খোকন খা (৩০)।

আসামীদের মধ্যে আশিরুল ইসলাম ও আলী আকবরের বাড়ি ঠাকুরগাও জেলার রানী শৈংকল উপজেলায়। আফজাল মোল্যা ও খোকন খার বাড়ি ফরিদপুর জেলার সদরপুর উপজেলায়। আর অন্যান্যদের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সদরপুর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। আটককৃতদের নিকট হতে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত ৪০ কেজি মা ইলিশ উপজেলার কয়েকটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিরতরণ করেন।

সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম. জাহাঙ্গীর কবির বলেন , আগামী ৩ নভেম্বর পর্যন্ত নদীতে ইলিশ মাছ রক্ষায় সরকারি আদেশ মোতাবেক অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু

error: Content is protected !!

সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৯ জেলের কারাদণ্ড

আপডেট টাইম : ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :