ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে

নুরুল ইসলামঃ

সারা দেশের ন্যায় পৌষ মাসের কনকনে শীতের প্রভাব পরেছে ফরিদপুরের সদরপুর উপজেলায়। কয়েকদিনের ঘন কুয়াশা, হালকা বাতাস শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে দিয়েছে।

শীত বেড়ে যাওয়ায় গরম কাপড় কিনতে সাধারন মানুষ ভীড় করছেন ফুটপাতের পুরানো কাপড়ের দোকানে। বিশেষ করে নিম্ম আয়ের মানুষের ভীড় বেশী দেখা যাচ্ছে এসব দোকান গুলোতে।
উপজেলার আটরশি মোড়ে ফুটপাতে বসেছে ১৫/২০ টি অস্থায়ী পুরাতন শীত বস্ত্রের দোকান। এসব দোকানে স্বল্প মুল্যে রকমারী শীতের পোশাক পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার (২৫ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়,শীতের পুরাতন কাপড় বেচাকেনায় ব্যাস্ত সময় পার করছেন ক্রেতা ও বিক্রেতারা। এসব দোকানে ১০০ থেকে শুরু করে ৫০০/১০০০ টাকায় শীতের কাপড় বিক্রি হচ্ছে।

আটরশি মোড়ের ফুটপাতের কাপড় ব্যাবসায়ী আজম খান বলেন, আমাদের কাছে পুরাতন বেল্টের মাল। দেশী বিদেশী সব ধরনের শীতের কাপড় পাওয়া যাচ্ছে।

আরেক ব্যাবসায়ী সরোয়ার হোসেন বলেন, বছরে তিন মাস আমরা এই পুরাতন শীতের কাপড় বিক্রি করি। শুরুতে তেমন বেচাকেনা না হলেও কয়েকদিনের তীব্র শীতে আমাদের দোকানে ভীড় বেড়েছে।

ফুটপাতে হুডি, মোটা গেঞ্জি, সোয়াটার,জ্যাকেট, শর্ট কোর্ট,লেদার জ্যাকেট,মেয়েদের কার্ডিগান, বেলবেড জ্যাকেট, শিশুদের শীতের পোশাক, কানটুপি, মাফলার, মোজা সহ বিভিন্ন ধরনের পুরানো শীত বস্ত্র নিয়ে ফুটপাতে বসেছেন এসব ব্যাবসায়ীরা।

ফুটপাত থেকে শীতের পোশাক কিনতে আসা অটো চালক রাজু বলেন, একটা জ্যাকেট কিনেছি ৩০০/ টাকায়। এটায় এবছর শীত পার করে দিব। আমাদের মত গরীব মানুষদের ফুটপাত থেকে কেনা ভাল দাম কম।

আরেক শ্রমজীবি রোকন বলেন,বাচ্চার জন্য দরদাম করে ১৫০ টাকায় একটা সুয়েটার কিনেছি। ধুয়ে একটু আয়রন করলেই নতুনের মত হয়ে যাবে। আমাদের মত শ্রমজীবিদের ফুটপাতই ভরশা।

সদরপুর স্টেডিয়াম সংলগ্ন রাস্তার পাশে ফুট পাতের দোকানদার আমীর হোসেন বলেন, এবছর একমাস দেরীতে বেচা কেনা শুরু হয়েছে। আমাদের কাছে সব বয়সী মানুষের পোশাক আছে। তিনি জানান শীত যত বাড়বে বেচা বিক্রিও তত বাড়বে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু

error: Content is protected !!

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে

আপডেট টাইম : ০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
নুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :